×
সদ্য প্রাপ্ত:
সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত
  • প্রকাশিত : ২০২৫-১০-১৫
  • ১৮৩ বার পঠিত
রুমি রহমান, পরশুরাম (ফেনী): ১৫ অক্টোবর, ২৫ ইং

সারা দেশের শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন পরশুরাম উপজেলার শিক্ষকরা।

সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ রেখে শিক্ষকরা এই কর্মসূচিতে অংশ নেন।

জানা গেছে, ২০ শতাংশ বাড়িভাড়াসহ তিনটি প্রধান দাবি আদায়ে এবং ঢাকায় প্রেসক্লাবের সামনে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে এই কর্মবিরতি পালন করা হয়।
আজ ১৪ অক্টোবরও সারাদেশের ন্যায় পরশুরাম উপজেলার এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসায় ক্লাস বন্ধ রেখে শিক্ষকরা কর্মবিরতি পালন করেন।

এছাড়াও শিক্ষকদের লাঞ্ছনার প্রতিবাদে উপজেলার সরকারি কলেজের শিক্ষকরা একইভাবে পাঠদান বন্ধ রেখে সংহতি প্রকাশ করেন।

শিক্ষকরা বলেন, “আমরা কোনো রাজনৈতিক আন্দোলনে নেই। এটি আমাদের ন্যায্য দাবি আদায়ের লড়াই। পুলিশের হামলা শিক্ষক সমাজের মর্যাদায় আঘাত হেনেছে। আমরা দ্রুত ঘটনার বিচার ও শিক্ষক সমাজের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat