×
সদ্য প্রাপ্ত:
এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • প্রকাশিত : ২০২৫-১০-১৯
  • ২০৫ বার পঠিত

এস.এম. সাইখুল ইসলাম, নারায়ণগঞ্জ:


নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১২২ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ৭০ হাজার টাকা ও মাদক বিক্রির সরঞ্জামসহ ৬ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) রাত ১১টা ১০ মিনিটে খানপুর সরদারপাড়া দরদী হাউজিংয়ের শওকত মিয়ার বাড়ির ভাড়াটিয়া রানার বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ১২২ পিস ইয়াবা ট্যাবলেট (মূল্য প্রায় ৩৬,৬০০ টাকা), মাদক বিক্রির নগদ ৭০ হাজার টাকা এবং দুটি মোবাইল সেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন নাসিম বিল্লাহ ওরফে নাসিম (৩৪), মো. সাঈদ (২৩), মো. সাইদুল ইসলাম (২৩), মো. রাজীব (২৭), মো. সাগর (২৫) ও মো. রমজান হোসেন (৩২)।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি ও সরবরাহের সঙ্গে জড়িত। তারা মাদক ব্যবসার অর্থ লেনদেন সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat