×
সদ্য প্রাপ্ত:
তুরাগে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, ঘটনাস্থলের কাছেই মিলল মোটরসাইকেল মানবতাবিরোধী অপরাধ মামলাঃ মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী আজ ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৮২ জন আইইডিসিআরের কার্যালয়ে ঢুকে পরিচালককে মারধর, অভিযোগ ড্যাবের বিরুদ্ধে মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু এইচএসসির ফল প্রকাশ ৩১ অক্টোবর যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সচল জাতীয় গ্রিড দুর্গাপূজায় প্রথমবারের মতো বিআরটিসির বিশেষ বাস সার্ভিস বিএনপির সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ মারা গেছেন
  • প্রকাশিত : ২০২৫-১০-১৫
  • ১২৮ বার পঠিত
মানিকগঞ্জ, ১৫ আগস্ট ২০২৫ (বুধবার):
জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন ও পিআর (Proportional Representation) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মানিকগঞ্জ জেলা শাখা।

বুধবার সকাল ১১টায় আয়োজিত এ মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শামসুদ্দীন ও মাওলানা সোলায়মান। আরও বক্তব্য রাখেন হাফিজুর রহমান ও জনাব শহর আলী।

বক্তারা বলেন, “বাংলাদেশে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত নির্বাচনের জন্য পিআর পদ্ধতি জরুরি। এই পদ্ধতিতে নির্বাচন না দিলে নির্বাচন হতে দেওয়া হবে না।”

তাঁরা আরও দাবি জানান, জুলাই জাতীয় সনদকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে এবং দেশের রাজনৈতিক ব্যবস্থায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মানিকগঞ্জ জেলার নেতাকর্মীরা অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat