×
সদ্য প্রাপ্ত:
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট
  • প্রকাশিত : ২০২৫-১০-১৫
  • ১৩২ বার পঠিত
মামুন রানা ,গোপালগঞ্জ প্রতিনিধি :

​জুলাই সনদ ঘোষণা, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ।
​আজ রবিবার বিকালে জেলা শহরের আলীয়া মাদ্রাসা এলাকা থেকে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। অ্যাড. আজমল হোসেন ও রহমান সিকদারের নেতৃত্বে এই কর্মসূচিতে জামায়াতের বিভিন্ন স্তরের কর্মীরা অংশ নেন।
​মিছিলটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক রেজাউল করিমের নেতৃত্বে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামানের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর পাঁচ দফা দাবি সম্বলিত স্মারকলিপি প্রদান করা হয়।
​স্মারকলিপি প্রদানকালে জেলা জামায়াতের আমির অধ্যাপক রেজাউল করিম বলেন, "কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা এই স্মারকলিপি পেশ করলাম। আমরা আশা করি প্রধান উপদেষ্টা আমাদের ন্যায্য দাবিগুলো মেনে নেবেন। যদি আমাদের দাবি মেনে নেওয়া না হয়, তবে কেন্দ্রীয়ভাবে ঘোষিত পরবর্তী কঠোর কর্মসূচি পালন করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat