×
সদ্য প্রাপ্ত:
এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • প্রকাশিত : ২০২৫-১০-২২
  • ১৫৫ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক:

আজ বুধবার (২২ অক্টোবর) সকাল ৯টার দিকে রাজধানীর ধানমন্ডি লেকের পানসি রেস্টুরেন্টের পিছনের দিক থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা সকালে লেকে লাশটি ভেসে থাকতে দেখে থানায় খবর দেন। খবর পেয়ে ধানমন্ডি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহত যুবকের পরনে ছিলো ফুটবল খেলার জার্সি ও প্যান্ট, পায়ে ছিলো বুট জুতা। দেখে মনে হচ্ছে তিনি হয়তো গতকাল রাতে লেকের পাশে বা আশপাশে ফুটবল খেলছিলেন।

ধানমন্ডি থানার এক কর্মকর্তা বলেন, “লাশের পরিচয় এখনো শনাক্ত হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি দুর্ঘটনা হতে পারে। তবে বিস্তারিত জানতে তদন্ত চলছে।”

লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।

ঘটনাটির পর এলাকাজুড়ে কৌতূহল ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat