×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৫-১০-২২
  • ১৫৮ বার পঠিত
মতিউর রহমান, ভৈরব প্রতিনিধি:


কিশোরগঞ্জের ভৈরবে ডিউটিরত অবস্থায় ট্রাকের ধাক্কায় নাজমুল হক (২৮) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। বুধবার (২২ অক্টোবর) ভোরে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কালিকাপ্রসাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।


নিহত কনস্টেবল নাজমুল হক টাঙ্গাইল জেলার গোড়াই হাইওয়ে থানা থেকে গত ৪ অক্টোবর ভৈরব হাইওয়ে থানায় যোগ দেন। তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার চরমান্দার কান্দি গ্রামের রাজু মিয়ার ছেলে। ব্যক্তিজীবনে তিনি বিবাহিত, স্ত্রী ও দুই বছরের এক ছেলে সন্তান রয়েছে।


পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোরে এএসআই বিল্লাল হোসেন ও কনস্টেবল নাজমুলসহ কয়েকজন পুলিশ সদস্য ভৈরব থানার কালিকাপ্রসাদ বাজারের দক্ষিণ পাশে রাত্রীকালীন ডিউটিতে ছিলেন। তারা ভৈরবগামী লেনের পাশে দাঁড়িয়ে একটি ট্রাকের চালকের সঙ্গে কথা বলছিলেন।


এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাতপরিচয় ট্রাক পুলিশ পিকআপ ভ্যানের ডান পাশে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় পিকআপটি সড়কের নিচে পড়ে যায় এবং কনস্টেবল নাজমুল গুরুতর আহত হন। সহকর্মীরা তাকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহাবুর রহমান বলেন, “জরুরি ডিউটির সময় বেপরোয়া গতির একটি অজ্ঞাত ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্য নাজমুল নিহত হয়েছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat