×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-০১-২৯
  • ১৪০ বার পঠিত
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার দেবিদ্বারে চোরকে ধাওয়া করতে গিয়ে মহিউদ্দিন নামে পুলিশের এক কনস্টেবলের মৃত্যু হয়েছে। দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলছেন, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত আনুমানিক সাড়ে ৯টায় দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।
নিহত কনস্টেবল মহিউদ্দিন মুরাদনগর উপজেলার গাইটুলি এলাকার সাইদুর রহমানের পুত্র। তার বয়স আনুমানিক ৫৯। চাকরিতে তার আর মাত্র ৬ মাস সময় ছিল। এরপরই তিনি অবসরে যেতেন।
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মহিবুস সালাম খান জানান, গণধোলাইয়ের শিকার এক চোরকে নিয়ে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিতে আসেন মহিউদ্দিন। ওই চোরকে চিকিৎসা দেওয়া শেষে থানায় নেওয়ার পথে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সিএনজিতে উঠতে গেলে চোর পালিয়ে যায়। এসময়ে চোরকে ধাওয়া করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন কনস্টেবল মহিউদ্দিন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা  দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন ইলিয়াস জানান, উপজেলার বারেরা গ্রামে গণধোলায় শিকার এক চোরকে আনতে সহকর্মীদের সাথে ওই গ্রামে যান মহিউদ্দিন। পরে চোরকে চিকিৎসা দিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর এই ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat