×
সদ্য প্রাপ্ত:
তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ পুলিশের ছয় কর্মকর্তাকে বদলি তুরাগে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধারের ঘটনায় নতুন মোড়, ঘটনাস্থলের কাছেই মিলল মোটরসাইকেল মানবতাবিরোধী অপরাধ মামলাঃ মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড
  • প্রকাশিত : ২০২৫-১০-২৫
  • ১৮২ বার পঠিত

গোপাল দাস হৃদয়,সিরাজদিখান (মুন্সীগঞ্জ)প্রতিনিধি : 

আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে একটি মহল তালবাহানা করছে অভিযোগ করে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে তালবাহানা এ দেশের জনগণ কেউ মেনে নেবে না। গতকাল শনিবার দুপুর ১২ টার দিকে (২৫ অক্টোবর) মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের উত্তর ফুরশাইল বাইতুল মামুর জামে মসজিদ সংলগ্ন মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মীর সরফত আলী সপু বলেন, জামায়াত একদিকে পাঁচ দফা দাবিতে বিক্ষোভ করে, আবার অন্যদিকে নির্বাচনী প্রচারণা চালায়। আমরা আহ্বান জানাবো- এসব নাটক থেকে বেরিয়ে এসে দেশটাকে ভালোবাসুন। ভালো মানুষকে সংসদে পাঠান- যারা এলাকাবাসীর প্রিয়, যোগ্য এবং উন্নয়নে সক্ষম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নাদিম জাহান আজিম। মুন্সীগঞ্জ জেলা জাসাসের আহবায়ক সদস্য মোহাম্মদ কোরবান আলীর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সদস্য আওলাদ হোসেন উজ্জ্বল, জসিম মোল্লা, বিএনপি নেতা নুরুজ্জামান শিকদার, নারী ও শিশু অধিকার ফোরামের সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে শতাধিক নারীপুরুষ মাঝে বস্ত্র বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat