×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-১০-২৫
  • ১৩৪ বার পঠিত

মোঃ এমদাদুল হক,  স্টাফ রিপোর্টার জামালপুর:


সিলেট বিভাগের শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) নির্বাচিত হওয়ার পর পুরস্কার গ্রহণ করেছেন কুলাউড়া উপজেলার সাবেক সহকারী কমিশনার (ভূমি) ও বর্তমান জামালপুরের বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ জহুরুল হোসেন।

শনিবার (২৫ অক্টোবর) সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজাউন নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত শ্রেষ্ঠ কর্মকর্তা-কর্মচারীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শাহ জহুরুল হোসেনের হাতে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে পুরস্কার তুলে দেন বিভাগীয় কমিশনার।

এর আগে গত ৯ অক্টোবর সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে ভূমি সেবায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ শাহ জহুরুল হোসেনকে ‘সিলেট বিভাগের শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি)’ হিসেবে মনোনীত করা হয়।

পুরস্কার পাওয়ার পর প্রতিক্রিয়ায় বকশীগঞ্জ ইউএনও শাহ জহুরুল হোসেন বলেন,“ আমি মানুষের জন্য সেবার ব্রত নিয়ে প্রশাসনে যোগ দিয়েছি। অসংখ্য মানুষ ভূমি জটিলতার মধ্যে ভুগছে। আমি চেষ্টা করেছি যেন সেবা নিতে এসে কেউ হয়রানির শিকার না হন। সেই লক্ষ্য নিয়েই কাজ করেছি। তারই স্বীকৃতি স্বরূপ আমাকে শ্রেষ্ঠ এসিল্যান্ড হিসেবে পুরস্কৃত করা হয়েছে। আগামী দিনেও সততা ও নিষ্ঠার সঙ্গে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করে যাবো।”

তিনি আরও বলেন, বকশীগঞ্জবাসীর সহযোগিতায় প্রশাসনিক কাজ আরও গতিশীল ও জনবান্ধব করতে তিনি তার কাজ চলমান নিষ্ঠার সাথে পালন করবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat