×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৫-১০-২৫
  • ২৭৫ বার পঠিত
মোঃ নাজমুল হুদা, বান্দরবানঃ

বান্দরবানের আলীকদম উপজেলায় অবৈধভাবে পরিচালিত করাত কলের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনজুর আলম এর নেতৃত্বে সম্প্রতি পরিচালিত এ অভিযানে পাঁচটি করাত কলের প্রতিটিকে ৪ হাজার টাকা করে জরিমানা করা হয়। জরিমানার অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

সম্প্রতিকালে অভিযানে আইন প্রয়োগে সহযোগিতা করেন তৈন রেঞ্জ কর্মকর্তা খন্দকার আরিফুল ইসলাম, বিট অফিসার রনি পারভেজ, সংশ্লিষ্ট বন রক্ষী দল এবং আলীকদম থানা পুলিশ।
প্রশাসন জানিয়েছে, করাত কল (লাইসেন্স) বিধিমালা ২০১২–এর বিধি–৭ ও বিধি–১২ লঙ্ঘনের কারণে এ জরিমানা আরোপ করা হয়। পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী অতিরিক্ত অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।

স্থানীয় পরিবেশবাদীরা উপজেলা প্রশাসন ও বনবিভাগের এই যৌথ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বন ও পরিবেশ রক্ষায় এই ধরনের অভিযান নিয়মিত চালু থাকলে অবৈধ করাত কল কার্যক্রম বন্ধ হবে এবং পাহাড়ের জীববৈচিত্র্য রক্ষা পাবে।” 
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, “যে সকল করাত কল সরকারি বিধি–বিধান অনুসরণ করছে না, তাদের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিতভাবে অভিযান পরিচালিত হবে। পরিবেশ সংরক্ষণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat