×
সদ্য প্রাপ্ত:
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট
  • প্রকাশিত : ২০২৫-১০-২৮
  • ২৭৮ বার পঠিত
এস.এম. সাইখুল ইসলাম,নারায়ণগঞ্জে :

পদ্মা মিলনায়তন আজ ছিলো এক ভিন্ন আবহে মোড়ানো। ভক্তি, ভালোবাসা আর অনুপ্রেরণায় ভরে উঠেছিল পুরো প্রাঙ্গণ। পবিত্র মিলাদুন্নবী (সা.) ও সীরাতুন্নবী (সা.) উদযাপন ২০২৫ উপলক্ষে সরকারি তোলারাম কলেজে অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য আলোচনা সভা ও সীরাত কনফারেন্স।

মঙ্গলবার সকাল ১০টায় শুরু হওয়া এই অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আলেম ও শিক্ষাবিদ প্রফেসর মোখতার আহমাদ (হাফিঃ)। তিনি মহানবী হযরত মুহাম্মদ ﷺ এর জীবনের অনুকরণীয় দিকগুলো তুলে ধরে বলেন,

> “নবী করিম ﷺ কেবল এক ধর্মীয় নেতা নন, তিনি আদর্শ জীবন গঠনের এক সম্পূর্ণ দিকনির্দেশনা। তাঁর শিক্ষাই মানবতার মুক্তির পথ।”



পুরো মিলনায়তন তাঁর বক্তব্যে এক নীরব শ্রদ্ধা ও চিন্তার আবহে আচ্ছন্ন হয়ে পড়ে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সম্মানিত অধ্যক্ষ, উপাধ্যক্ষসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা। বিশেষ করে জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, ছাত্রশক্তি ও সর্বদলীয় ছাত্র নেতাদের অংশগ্রহণ অনুষ্ঠানটিকে রূপ দেয় এক ঐক্যের প্রতীকে।

ধর্মীয় সম্প্রীতি, নৈতিক মূল্যবোধ ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে এই আয়োজনে মিলেছিলো নানা প্রজন্মের মুখ। শেষাংশে মহানবী ﷺ এর জীবনের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত।

তোলারাম কলেজের এই আয়োজনে যেনো নতুন করে জেগে উঠেছে এক বার্তা—
“আদর্শ মানুষ গড়ার শুরু, নবীজির আদর্শে ফিরে যাওয়ার মধ্য দিয়েই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat