×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-১০-২৮
  • ১৩৫ বার পঠিত
গাজীপুর জেলা প্রতিনিধ:

গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে সংগঠনের আদর্শে দৃঢ় থেকে গাজীপুর মহানগর টঙ্গীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে টঙ্গী মধুমিতা মেগাসিটি দ্বিতীয় তলায় আলোচনা সভা ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গী পূর্ব থানা বিএনপি সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক বেনজির রহমান খান পিন্টু, সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, অন্যতম সদস্য সাঈদ বিন রিগান, এবং টঙ্গী পূর্ব থানা যুবদলের নেতা লিপু মোল্লা, রাজন মাহমুদ প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন ৫৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক সালাউদ্দিন মোল্লা, সহ-সভাপতি মামুনুর রহমান চীন, দেলোয়ার হোসেন দেলু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, কাজী শাহিন, ৪৮ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি শাকিল হোসেন, সহ-সভাপতি কামাল খান, যুবদল নেতা রাজন মাহমুদ, মোফাজ্জল উদ্দিন সরকার বিজয়, রেজাউল করিম রানা, রিয়াদ, মামুন ঢালী, আলমগীর হোসেন, শামীম হোসেন, আবুল কালাম আজাদসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, যুবদল হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের ধারক ও বাহক। গণতন্ত্র, ন্যায়বিচার ও দেশের স্বাধীনতা রক্ষায় যুবদল অতীতের মতো ভবিষ্যতেও অগ্রণী ভূমিকা পালন করবে। বক্তারা আরও বলেন,যুবসমাজই জাতির ভবিষ্যৎ। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ও গণতন্ত্র প্রতিষ্ঠায় যুবদল সবসময় প্রস্তুত থাকবে। শেষে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয় এবং দেশ ও দলের উন্নতি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat