নিজস্ব প্রতিবেদক:
দেশের সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) পদে রদবদল এনেছে সরকার। জেলাগুলো হলো— সুনামগঞ্জ, লালমনিরহাট, নড়াইল, খুলনা, ফেনী, গাইবান্ধা ও নওগাঁ। বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়নের আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকা নিচে দেওয়া হলো:
| কর্মকর্তার নাম | পূর্বের কর্মস্থল ও পদবি | নতুন কর্মস্থল (পুলিশ সুপার) |
| আমিরুল ইসলাম | উপপুলিশ কমিশনার, সিএমপি | সুনামগঞ্জ |
| মোহাম্মদ হারুন অর রশিদ | উপপুলিশ কমিশনার, ডিএমপি | লালমনিরহাট |
| তৌহিদুল আরিফ | উপপুলিশ কমিশনার, ডিএমপি | নড়াইল |
| খান মুহাম্মদ আবু নাসের | পুলিশ সুপার, এপিবিএন | খুলনা |
| মো. জসিম উদ্দীন | পুলিশ সুপার, গাইবান্ধা | ফেনী |
| মোহাম্মদ কামরুল ইসলাম | পুলিশ সুপার, এসআরইউ | গাইবান্ধা |
| মো. ছুফি উল্লাহ | বিশেষ পুলিশ সুপার, সিআইডি | নওগাঁ |