মোঃ কবির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআরডিবি) মো. মাহে আলম লিটনকে ইউনিয়ন পরিষদটির প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
জানা গেছে, গত বছর আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর সাচড়া ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা ও প্রচলিত আইন অনুযায়ী ইউপি সদস্য মো. মহিউদ্দিন মোল্লাকে প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। পরবর্তীতে ইউনিয়ন পরিষদের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এবং পরিষদের প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে নতুন প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা ও সংশ্লিষ্ট আইন-বিধি মোতাবেক উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআরডিবি) মো. মাহে আলম লিটনকে সাচড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের বিষয়টি মো. মাহে আলম লিটন নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এ জাতীয় আরো খবর..