×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-১১-১৩
  • ১৮৭ বার পঠিত
রনি, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলামকে লক্ষ্য করে এক নাচনেওয়ালির আয়োজিত সংবাদ সম্মেলনে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তোলার ঘটনাকে ঘিরে শহরজুড়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

স্থানীয় সুশীল সমাজ, সাংবাদিক মহল ও সচেতন নাগরিকরা এই ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে অভিহিত করেছেন, তারা বলেন, একজন সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল পুলিশ অফিসারের বিরুদ্ধে এ ধরনের ভিত্তিহীন অভিযোগ তুলে বিভ্রান্তি সৃষ্টি করা দুঃখজনক ও নিন্দনীয়।

সুশীল সমাজের প্রতিনিধিরা আরও জানান, ওসি শিবিরুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর থেকেই আইন-শৃঙ্খলা রক্ষায় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন, তার নেতৃত্বে ময়মনসিংহ শহরে অপরাধ প্রবণতা কমেছে, সাধারণ মানুষ নিরাপত্তা অনুভব করছে।

এমন একজন কর্মকর্তাকে কলঙ্কিত করতে অপপ্রচার চালানো কোনো ভাবেই মেনে নেওয়া যায় না, সত্য মিথ্যার তদন্ত করে রহস্য উন্মোচন করা হোক বা আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান সুশীল সমাজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat