×
সদ্য প্রাপ্ত:
২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল
  • প্রকাশিত : ২০২৫-১১-০৫
  • ২৪০ বার পঠিত
শফিউল করিম সবুজ:স্টাফ রিপোর্টার

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ফাঁসিয়াখালী হাঁসের দিঘি সেনাক্যাম্পের দক্ষিণে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও তিনজন আহত হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চট্টগ্রামমুখী মারছা পরিবহনের একটি বাসের সঙ্গে কক্সবাজারমুখী একটি মাইক্রোবাস (নোহা) মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় নোহাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই দুই নারীসহ পাঁচজন নিহত হন এবং তিনজন গুরুতর আহত হন।

আহতদের সেনাবাহিনীর সদস্য ও স্থানীয়রা উদ্ধার করে দ্রুত চকরিয়ার বিভিন্ন হাসপাতালে পাঠান। আহতদের মধ্যে দুই নারীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মালুমঘাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন এবং কয়েকজন আহত। নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় আনা হয়েছে। পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।”

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত পরিবারের সদস্যরা সবাই কুমিল্লা জেলার বাসিন্দা।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও যান চলাচল স্বাভাবিক করে।

স্থানীয়দের অভিযোগ, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক এখন “মৃত্যুর ফাঁদে” পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। তাঁরা দ্রুত মহাসড়কটি চার লেনে উন্নীত করার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat