×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৪-১১-০৩
  • ২০৭ বার পঠিত
মোঃ মহিববুল্লাহ হাওলাদার, পিরোজপুর প্রতিনিধি:
নদীতে বিজ্ঞান,গণিত ও মূল্যবোধ নামের তিনটি ইঞ্জিনচালিত তরী নোঙর করা। প্রতিটি তরী সাজানো ছিল সংশ্লিষ্ট বিষয়ের উপকরণ দিয়ে। পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার পোনা নদীর লঞ্চঘাটে এভাবেই নৌকা সাজিয়ে এক পাঠদান কর্মসূচির আয়োজন করেছেন বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। 

রবিবার বেলা সারে ১১ টায় ফিতা কেটে এই কর্মসূচির উদ্বোধন করেন  উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক মোঃ ইয়াছিন আরাফাত রানা। সভায় সভাপতিত্ব করেন ব্র্যাক পিরোজপুর জেলার সমন্বয়ক  মোঃ হাসিবুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জহিরুল আলম, ব্র্যাক শিক্ষা তরীর প্রজেক্ট ম্যানেজার প্রদিপ কুমার রায়, ভান্ডারিয়া বিহারী লাল মিত্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান, সরকারি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষ মোঃ আবু নাসের প্রমূখ। 

উদ্বোধন শেষে অতিথিবৃন্দ বিজ্ঞান, গণিত ও মুল্যবোধ তিনটি তরী ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেন। শুক্রবার ছুটির দিন ছাড়া ১৩ নভেম্বর পর্যন্ত সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত তরী গুলো শিক্ষার্থীদের জন্য উম্মুক্ত থাকবে। তরী তিনটিতে বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষণ, গণিতের সূত্রসমূহ এবং শিশুদের মানবিক ও মূল্যবোধ বিষয়ক বিভিন্ন প্রদর্শনী রয়েছে। এই প্রদর্শনীতে শিক্ষার্থীরা হাতে কলামে বিজ্ঞান ও গণিতের বিভিন্ন  সূত্র ও থিওরি দেখতে ও শিখতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat