×
সদ্য প্রাপ্ত:
একটি মহল চক্রান্ত করে শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক পূর্বাচল ৩০০ ফুট সড়কে প্রবাসীদের গাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: চালকসহ গ্রেফতার ৩, লুট হওয়া মালামাল উদ্ধার তাহসিফ হত্যা মামলায় আবারও ৩ দিনের রিমান্ডে দীপ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আন্দোলনের নামে যারা সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী পোশাকশ্রমিকদের আন্দোলন: গার্মেন্টস মালিকদের সঙ্গে সচিবালয়ে বৈঠকে বসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ গাজীপুরের চন্দ্রা থেকে কোনাবাড়ী পর্যন্ত সব পোশাক কারখানা ছুটি ঘোষণা তাহসিফ সউরি হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে দীপ
  • প্রকাশিত : ২০২৫-১১-০৬
  • ১৭০ বার পঠিত
ইমরান হোসেন,গাজীপুর জেলা প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে বিপুল পরিমাণ অস্ত্র সরঞ্জামসহ বরমী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক মোল্লা (৪৮) ও তার ৭ সহযোগীকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত আড়াইটা থেকে ভোর সাড়ে ৫টা পর্যন্ত বরমী ইউনিয়নের বরকুল গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামের মৃত আবদুল আহাদের ছেলে এনামুল হক মোল্লা, তার সহযোগী শওকত মীর, জাহিদ, মোস্তফা, সিদ্দিক, বুলবুল ও তোফাজ্জল। অভিযানের বিবরণে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী প্রথমে এনামুল হকের নিজ বাড়িতে অভিযান চালায়। পরে তার দেওয়া তথ্যে বরমী ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তার সহযোগীদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি পিস্তল, তিনটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, চারটি ওয়াকিটকি, দুটি ইলেকট্রিক শর্ট মেশিন, একটি হ্যামার নেল গান ও একটি চাকু উদ্ধার করা হয়। অভিযান পরিচালনাকারী শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জুনায়েদ বলেন, এনামুল হক মোল্লা দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশে-বিদেশে আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে এবং তার সহযোগীদের গ্রেফতার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, এনামুল হক মোল্লা একসময় বরমী এলাকায় ত্রাসের রাজত্ব চালাতেন। তার নামে একাধিক মামলা থাকায় নাম পরিবর্তন করে ‘আব্দুল্লাহ আল মামুন’ নামে ২০১৭ সালে সৌদি আরবে পালিয়ে যান। ২০২৪ সালের ৫ আগস্ট তিনি দেশে ফেরেন এবং হেলিকপ্টারে করে নিজ গ্রামে আসেন। দেশে ফেরার পর থেকে তিনি ‘মক্কা মেসফালাহ সৌদি আরব বিএনপির সভাপতি’ পরিচয়ে এলাকায় রাজনৈতিক তৎপরতা শুরু করেন এবং গাজীপুর-৩ (শ্রীপুর ও সদরের অংশ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে প্রচারণা চালান। বিএনপি নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের সম্ভাব্য প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, এনামুল হক মোল্লা একজন চিহ্নিত সন্ত্রাসী। তার সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে ২০০১ সালেই তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। সে পরে বিদেশে পালিয়ে যায় এবং এখন আবার রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছিল। গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat