×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১১-০৬
  • ১৭৮ বার পঠিত
মানিকগঞ্জ প্রতিনিধি :

ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয়ের পাটুরিয়া সংযোগ মোড়ে আজ বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির প্রচারণা ও মানিকগঞ্জ-০১ আসনে (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) ধানের শীষ প্রতীক মনোনয়নের দাবিতে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে নেতৃত্ব দেন মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ তোজাম্মেল হক তোজা।

সমাবেশে বক্তারা বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি সময়োপযোগী ও বাস্তবসম্মত। তারা আরও জানান, আগামী জাতীয় নির্বাচনে মানিকগঞ্জ-০১ আসনে ধানের শীষ প্রতীকের যোগ্য প্রার্থী হিসেবে তোজাম্মেল হক তোজা-কে মনোনয়ন দিলে এই আসনে বিএনপি ব্যাপক বিজয় অর্জন করবে।

এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে কর্মসূচির সফল বাস্তবায়ন ও দেশের শান্তি, গণতন্ত্র এবং উন্নতির জন্য দোয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat