×
সদ্য প্রাপ্ত:
শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন নাইজেরিয়ায় ২৫ লাখ আফিম ট্যাবলেট জব্দ, ভারত ও বাংলাদেশ থেকে পাচারের দাবি হাম উপসর্গে ২৪ ঘন্টায় আরও ৯ শিশুর মৃত্যু চাঁদা দিতে অস্বীকৃতি, কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে সন্ত্রাসীদের ভাঙচুর-লুটপাট
  • প্রকাশিত : ২০২৫-১১-১২
  • ১২৭ বার পঠিত
এ,কে,এম আসাদুজ্জামান রানা, পঞ্চগড় জেলা প্রতিনিধি:

ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস-২০২৫ উপলক্ষে পঞ্চগড়ে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সকালে জেলা শহরের অডিটোরিয়াম চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আইডিইবি ভবনে এসে শেষ হয়।

র‍্যালির উদ্বোধন করেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমন চন্দ্র দাশ।

এ সময় উপস্থিত ছিলেন আইডিইবি পঞ্চগড় জেলা শাখার সভাপতি ও উপবিভাগীয় প্রকৌশলী স,হ,জ, মো. মোতাহার আলী, বিশেষ অথিতি-১ অধ্যক্ষ মো. আব্দুল মতিন ডালি  ( পঞ্চগড়   সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ), সহ-সভাপতি সুফিয়া সুলতানা (নির্বাহী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, পঞ্চগড়), সাধারণ সম্পাদক মো. আতিউর রহমান (উপ-সহকারী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ, পঞ্চগড়), সাংগঠনিক সম্পাদক জাহিদ আনোয়ার জীম, অর্থ সম্পাদক মো. সাইফুল ইসলাম সাইফ, প্রচার সম্পাদক মো. কাতিবুজ্জামান কানন (পরিচালক কাসাব বিল্ডার্স) শিক্ষা ও প্রযুক্তি সম্পাদক নোবেল হাসান (ট্রেইনার পঞ্চগড় টিটিসি) সহ জেলা শাখার সকল সদস্যবৃন্দ।

র‍্যালি শেষে বক্তারা বলেন, দেশের সার্বিক উন্নয়নে ডিপ্লোমা প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জাতির অগ্রযাত্রায় প্রযুক্তিনির্ভর টেকসই উন্নয়নের জন্য প্রকৌশলীদের সম্মিলিত প্রচেষ্টা আরও জোরদার করার আহ্বান জানান তারা।
উল্লেখ্য, ১৯৭০ সালের ৮ নভেম্বর ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি ডিপ্লোমা প্রকৌশলীদের অধিকার, পেশাগত মর্যাদা ও জাতীয় উন্নয়নে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat