×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-১১-১২
  • ১২২ বার পঠিত
খন্দকার মোহাম্মাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধি :

গণতন্ত্রের ধারক ও বাহক হয়ে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার দৃঢ় প্রত্যয়ে রাজনীতির মঞ্চে দৃশ্যমান বহু নেতা অঙ্গীকারবদ্ধ বা ওয়াদা দিয়ে ক্ষমতার চেয়ারে বসে অপশাসনের মাধ্যমে সাধারণ মানুষের জীবন-জীবিকার ক্ষতিসাধন করে চলেছেন। একের পর এক মিথ্যাচারে লিপ্ত হয়ে গণতন্ত্রের নামে ব্যক্তিতন্ত্র কায়েম করে তারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছেন। প্রতিহিংসা পরায়ণ হয়ে প্রতিবাদী জনস্রোতকে থামিয়ে দিতে শক্তি প্রদর্শনের মাধ্যমে হুকুমের শাসন ব্যবস্থা কায়েম করে মানুষের মৌলিক অধিকার হরণ করা হচ্ছে।
এদের চিহ্নিত করে জনতার মঞ্চে প্রকৃতির বিচারের মুখোমুখি করা এখন সময়ের দাবি।

সম্প্রতি দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে দৃশ্যমান ঘটনাপ্রবাহ সম্পর্কে উন্নয়ন অনুসন্ধান ফাউন্ডেশনের মানবিক স্বেচ্ছাসেবীরা জনস্বার্থে তথ্য উদঘাটন করে এ প্রতিবেদককে জানান,
বর্তমানে হিংস্র পশুর মতো অনেক জ্ঞানী নেতা পেশিশক্তির দম্ভে দেশের সাধারণ মানুষকে দিশেহারা করে তুলছেন। চারিদিকে রাজনীতির উত্তাপে নিরাপত্তাহীনতায় ভুগছে জনসাধারণ।

স্কুল-কলেজের শিক্ষার্থীরা রাজনীতির নেতাদের খপ্পরে পড়ে জীবনের ঝুঁকি নিচ্ছে ক্ষমতার লোভে। কর্মহীন শ্রমিকেরা পরিবার-পরিজন নিয়ে নিরাশার অন্ধকারে দিন কাটাচ্ছে। কোটি কোটি বেকার তরুণ জীবনের ভারী বোঝা হয়ে গণতন্ত্রের কাঁধে অজ্ঞতার অশ্রু ফেলছে প্রতিক্ষণে। সরকারি কর্মচারীরাও অনেকেই অপশাসনের হুকুমের গোলামে পরিণত হয়ে বিবেকহীন কঙ্কাল দেহে অপরাধীর প্রতিচ্ছবি হয়ে উঠছেন। ন্যায়-অন্যায়ের ভেদাভেদ ভুলে তারা হয়ে পড়েছেন কর্তব্যবিমূঢ়।

চারিদিকে নিস্তব্ধ নীরবতা, কোথাও আবার দাউ দাউ করে জ্বলছে আগুনের লেলিহান শিখা। কারো জীবনের সমস্ত অর্জন মুহূর্তেই পুড়ে ছাই হয়ে যাচ্ছে।

অহংকার, দাম্ভিকতা আর হিংসার উল্লাসে রাজনীতির মঞ্চে উপবিষ্ট কথিত নেতারা উন্মত্ত হয়ে ধ্বংসের মহাযজ্ঞ দেখার জন্য যেন একে অপরের প্রতীক্ষায়। যেমন কালবৈশাখীর ঝড়ে তছনছ হয়ে যায় স্থাপিত জীবনব্যবস্থা— তেমনি রাজনীতির ঝড় থেমে গেলে একদিন হিসাব হবে, কার কত ক্ষতি হলো আর সেই ক্ষতির বোঝা কে বহন করবে।

এলাকার সমাজব্যবস্থার সচেতন মহলরা জানান,
সুস্থ মস্তিষ্কে, বিবেকসম্মত মানবিক প্রজ্ঞায় জননেতার জীবন গঠন হলে জনগণই হয়ে ওঠে তার প্রকৃত প্রতিচ্ছবি আর সেখানেই নেতার সাফল্য বিকশিত হয়। এমন নেতার কোন কারণে
ধ্বংসের মহাযজ্ঞের পরও প্রকৃতির বিধানে নতুন করে কল্যাণকর, প্রশান্তিময় জীবনব্যবস্থা গড়ে উঠে তার কারণে।
এই জন্য প্রকৃতির বিধান অনুযায়ী নেতাদের নেতৃত্বের ভুল-ত্রুটি একদিন জনতার মঞ্চে প্রকৃতির বিচারের মুখোমুখি হবে। তাই সাধারণ জনগণ প্রত্যাশা করে, দেশ ও জনসার্থে বর্তমান রাজনীতিতে যুক্ত ব্যক্তিরা ব্যক্তিস্বার্থ, হিংসা, বিদ্বেষ, হানাহানি ভুলে গণতন্ত্রের ধারক ও বাহক হয়ে একে অপরের ভ্রাতৃত্ববন্ধনে নিজেদের প্রতিচ্ছবি বিকশিত করে জনগণের কল্যাণে স্থান করে নেবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat