×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-১১-১৩
  • ১৫৪ বার পঠিত

মোঃ মাসুম আলম:


গাজীপুর সদর উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফিনিক্স হ্যাচারীর দক্ষিণ পাশ থেকে তিন জন নেতাকে পেট্রোল বোমাসহ আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে দুজন ছাত্রলীগ এবং একজন স্বেচ্ছাসেবক লীগের নেতা।
​বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে স্থানীয় জনতা প্রথমে তাদের আটক করে এবং পরে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নোমান (২৮), দপ্তর সম্পাদক আকাশ (২৫) এবং ভাওয়ালগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক রাসেলকে (৩৫) পেট্রোল বোমা ও লোহার পাইপসহ আটক করে।
​জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বর্তমানে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং এলাকায় পুলিশি তৎপরতা অব্যাহত আছে।


নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat