×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১১-১৬
  • ১৮৫ বার পঠিত
  • নতুন পোশাক পরিধান করে মাঠে নেমেছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। এর মাধ্যমে মহানগর ও বিশেষায়িত ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের জন্য নতুন লৌহবর্ণের পোশাকের সূচনা হলো। তবে পুলিশের এই পোশাক নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেন ও সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা। কেউ বলছেন আগের পোশাকই ভালো ছিল, আবার কেউ বলছেন, নতুন পোশাকের ডিজাইন হয়েছে অসাধারণ। কেউ আবার প্রশ্ন তুলেছেন, পোশাক বদলালেই কী চাঙ্গা হবে পুলিশের মনোভাব?



ডেস্ক নিউজ :

শনিবার (১৫ নভেম্বর) থেকে ঢাকা মহানগর পুলিশসহ (ডিএমপি) দেশের সব মহানগর পুলিশ ও বিশেষায়িত ইউনিটের কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে এই নতুন পোশাক পরিধান করেছেন। তবে জেলা পর্যায়ের পুলিশ ইউনিট এখনো নতুন পোশাক পায়নি। তবে তারাও পর্যায়ক্রমে নতুন পোশাক পাবেন বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

নতুন পোশাক পরিধান করে অনেক পুলিশ সদস্যই সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করেছেন। অনেক নেটিজেনরাও দায়িত্বরত পুলিশ সদস্যদের ছবি তুলে আপলোড করেছেন সোশ্যাল মিডিয়ায়। তাতে নানা মন্তব্য করছেন নেটিজেনরা।
 
কথা সাহিত্যিক ও পুলিশ সুপার রহমান শেলী (মিজানুর রহমান) নতুন পোশাকে ছবি তুলে ফেসবুকে একটি ছবি আপলোড করেছেন। সেখানে ওয়াহিদ খান নামের একজন লিখেছেন, ‘নতুন পোশাক দিয়ে কি পুলিশের মনোবল চাঙ্গা করা যাবে? পুলিশ ও মানুষ কারো বাবা কারো ভাই, তাদেরও দেশের সকল নাগরিকের মতো অধিকার নিশ্চিত করতে হবে। এবং অবশ্যই পুলিশের বেতন বৃদ্ধি করা লাগবে সেটা করা সম্ভব না হলে ঝুঁকি ভাতা বৃদ্ধি করে তাদের চলার মতো ব্যবস্থা করে দিতে হবে। তাহলে আশা করি পুলিশ মানুষের সেবক হতে পারবে। আর এটা তো ইন্ডিয়ান পুলিশের পোশাক এর কালারের কাছাকাছি হলো।

আবুল কাশেম নামে নামের একজন পুলিশ সদস্য লিখেছেন, ‘স্যার পোশাকটাতে কি যেন কমতি থেকেই গেল, আগেরটা বেস্ট ছিল।’
 
শাহীন মোহাম্মদ ফয়সাল নামের একজন লিখেছেন, ‘বন্ধু আগেরটা থেকে এই ড্রেসটি অনেক উন্নত মানের। আমার কাছে পছন্দ হয়েছে, ভালো লাগছে দেখতে।’
 
আখতার খান নামের একজন লিখেছেন,

কালার হয়তো আরও ভালো করা যেত। কিন্তু আমার পছন্দ হয়েছে। পছন্দ হয়েছে কারণ আমার প্রত্যাশা হচ্ছে, পুরনো ড্রেস বদলের সাথে সাথে পুরনো সব ধ্যান-ধারণা, বদ অভ্যাস সবকিছুই বদলে যাবে। পুলিশকে যেমন বদলাতে হবে, ঠিক তেমনি জনগণকেও তাদের পুরনো অভ্যাস বদলাতে হবে। মনে রাখতে হবে, দিন শেষে আমাদের সবার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু পুলিশেরই। আমরা সবাই যদি নিজ নিজ খারাপগুলো ত্যাগ করতে পারি, নিশ্চয়ই সুদিন আসবেই ইনশাআল্লাহ। তোমার জন্য, তোমাদের জন্য দোয়া রইলো।

অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য ফেসবুকে পুলিশের জন্য একটি পোশাক প্রস্তাব করে লিখেছেন, ‘পুলিশের নতুন পোশাক যাচ্ছেতাই হইছে। আমাদের আমলারা একেবারেই যে বুদ্ধিহীন এই পোশাক তার প্রমাণ। এদের না আছে বাহিনীর প্রতি ভালোবাসা, দরদ না আছে চিন্তার ক্ষমতা। খাকি বা নীল পোশাকে ঘাম আর ধুলা দেখা যায়। পুলিশের পোশাক এমন হইতে হবে যা একইসাথে আরামদায়ক, পরিচ্ছন্ন ও সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট তৈরি করতে পারে।’

 
তিনি লেখেন, ‘আমার মতে টিল কালার সবচেয়ে ভালো হবে বাংলাদেশের জন্য। ঘাম, ধুলার দাগ দেখা যায় না, তাপ শোষণ করে কম। আমাদের স্কিন টোনের সাথে ভালো কন্ট্র‍্যাস্ট তৈরি করে, শরীরের আউটলাইন ভালো দেখা যায়। স্মার্ট, পরিপাটি ও পরিচ্ছন্ন লুক দেয়, ক্যামেরা ফ্রেন্ডলি, রংটা ক্যামেরায় খুব স্পষ্ট আসে। খুব উজ্জ্বল রঙ পুলিশে মানায় না, খুব গাঁঢ় কালো দেখলে অনেকের চোখে ভীতিকর লাগে। টিল রঙ—দুই দিকের মাঝামাঝি। অথরিটির ভাব আনে আবার জনবান্ধব মনে হয়।’
 

 
তিনি আরও লেখেন, ‘রঙ মানুষের মস্তিষ্কে প্রভাব ফেলে। এই কারণেই টিল রঙ এর এই পোশাকে পুলিশকে বিশ্বাসযোগ্য, পেশাদার, দক্ষ আর জনবান্ধব বলে মনে হতো। আমারে জিগাইতেন। কইয়া দিতাম। বিনা পয়সায়। আর কিছু না পারি দুনিয়া সেরা লাইফস্টাইল ব্র‍্যান্ড নিয়া তো কাজ করি। খুব বেশী বাঙ্গুর তো এই অভিজ্ঞতা নাই। আছে কি?’

তার ওই স্ট্যাটাসের কমেন্ট বক্সে আমিন খান নামের একজন লেখেন, ‘পোশাক পরিবর্তনের চেয়ে মানসিকতা পরিবর্তন বেশি জরুরি’
 
নূরে আলম নামের একজন লেখেন, 
 
পুলিশের পোশাক কালার চেঞ্জ করলে হবে না করতে হবে যেটা সেটা হলো কোন পকেট থাকতে পারবে না।
 

রেজওয়ান হোসাইন নামের একজন লেখেন, ‘এটা আসলেই সুন্দর লাগছে, মনে হচ্ছে ইউরোপের কোন এক দেশের।’
 
জহিরুল ইসলাম আকাশ নামের একজন লেখেন, ‘বর্তমানের পোশাকটাই সেরা ছিল। এটা পরিবর্তন করার কোনো মানে হয় না।’
আরও সময় সংবাদ
নতুন পোশাকে মাঠে নামলো পুলিশ
বাংলাদেশ
২০ ঘণ্টা আগে
নতুন পোশাকে মাঠে নামলো পুলিশ
নতুন পোশাক পরিধান করে মাঠে নেমেছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। এর মাধ্যমে মহানগর ও বিশেষায়িত ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের জন্য নতুন লৌহবর্ণের পোশাকের সূচনা হলো।
রঙিন জীবনে হঠাৎ কালো ছায়া, ২৮ বছর শেকল বন্দি জীবন পুলিশ সদস্য মোক্তারের!
বাংলাদেশ
২২ ঘণ্টা আগে
রঙিন জীবনে হঠাৎ কালো ছায়া, ২৮ বছর শেকল বন্দি জীবন পুলিশ সদস্য মোক্তারের!
বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য ছিলেন মোক্তার মোল্লা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে দীর্ঘ ২৮ বছর শিকলে বাঁধা তার জীবন। পরিবার জানিয়েছে, চাকরিরত অবস্থায়ই মানসিক ভারসাম্য হারিয়ে এই অবস্থা হয়েছে তার। পরিবারের দাবি, উন্নত চিকিৎসাব্যবস্থার এই সময়ে ভালো চিকিৎসা করাতে পারলে হয়তো সুস্থ হয়ে উঠবেন মোক্তার মোল্লা। এজন্য সরকারি সহযোগীতা চান তারা।
৪৮ হাজার পুলিশ সদস্য নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন: হেডকোয়ার্টার্স
বাংলাদেশ
৪ নভেম্বর ২০২৫
৪৮ হাজার পুলিশ সদস্য নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন: হেডকোয়ার্টার্স
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করবে সব বাহিনী। এরই মধ্যে ৪৮ হাজার পুলিশ সদস্য নির্বাচনী প্রশিক্ষণ সম্পন্ন করেছেন বলে জানিয়েছে হেডকোয়ার্টার্স।
জনবল নেবে ব্র্যাক ইউনিভার্সিটি
চাকরি
৩১ অক্টোবর ২০২৫
জনবল নেবে ব্র্যাক ইউনিভার্সিটি
নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি। প্রতিষ্ঠানটির অফিস-কমিউনিকেশনস বিভাগে নিয়োগ দেয়া হবে। আগ্রহ ও যোগ্যতা থাকলে আবেদন করতে পারেন।
সম্পূর্ণ নিউজ সময়
বাংলাদেশ
১৫ টা ৩১ মিনিট, ১৬ নভেম্বর ২০২৫
‘বিনা চাষেই’ রসুন আবাদ, খরচ ও শ্রম কম!
আমন ধান কাটা শেষ হয়েছে মাত্র কয়েক দিন আগে। হালকা ভেজা ও সব জমিতেই এখন চলছে রসুন রোপণের তোড়জোড়। মূলত ধান কাটার পর জমির খড় সরিয়ে সেই জমিতেই আবাদ করা হচ্ছে বিনা চাষ পদ্ধতিতে রসুন।
শরীয়তপুরে জনপ্রিয় হচ্ছে বিনা চাষ পদ্ধতিতে রসুন চাষ। ছবি: সময় সংবাদ
শরীয়তপুরে জনপ্রিয় হচ্ছে বিনা চাষ পদ্ধতিতে রসুন চাষ। ছবি: সময় সংবাদ
বি এম ইশ্রাফিল

৩ মিনিটে পড়ুন
শরীয়তপুরে এই পদ্ধতিতে আবাদ দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। কম খরচ ও আগাম উঠায় কৃষকদের সবাই এখন ঝুঁকছেন এই পদ্ধতির চাষে। নরম মাটিতে রসুনের ছোট ছোট এক একটি অংশ মাটিতে পুঁতে আমন ধানের ওই খড় দিয়েই ঢেকে দেওয়া হবে আবাদ করা রসুনগুলো। চার থেকে পাঁচ দিনের মধ্যেই শিকড় ছেড়ে ডগা বের হতে শুরু করবে। এরপরে সার, কীটনাশকসহ নানাভাবে যত্ন নেওয়ার পরে ধীরে ধীরে পূর্ণতা পাবে পরিপূর্ণ রসুনে।  
 

তবে দিন দিন সার কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় কিছুটা বিপাকে কৃষক। তাই সরকারিভাবে সহযোগিতার দাবি তাদের।
 
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, পদ্মা নদীর তীরবর্তী জেলা শরীয়তপুরের প্রত্যেকটি উপজেলায় কম বেশি রসুনের আবাদ হয়ে থাকে। এ অঞ্চলের মাটি বেলে দোআঁশ হওয়ায় রসুনের উৎপাদনও বেশ ভালো। তবে জাজিরা ও নড়িয়া উপজেলায় জেলার মধ্যে সবচাইতে বেশি রসুন আবাদ হয়ে থাকে। চলতি মৌসুমে জেলায় রসুন আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪ হাজার ৭৫০ হেক্টর জমিতে। আর উৎপাদনের লক্ষ্যমাত্রা ৪২ হাজার ৭৫০ মেট্রিকটন। আবহাওয়া অনুকূলে থাকলে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা কৃষকদের।

আরও পড়ুন: সিসি ক্যামেরাবিহীন অনিরাপদ শরীয়তপুর শহর

কৃষকরা জানায়, ‘এক সময় এই অঞ্চলে হাল বা ট্রাক্টরের মাধ্যমে চাষাবাদ করে চাষ পদ্ধতিতে রসুন আবাদ করা হতো। এতে গরুর লাঙ্গল দিয়ে জমি চাষাবাদ করা, কৃষকের মজুরি ও অর্থের বেশি প্রয়োজন হতো। তাছাড়া চাষ করা পদ্ধতিতে কীটনাশক ও সারের ব্যবহার বেশি দরকার হতো।’
 
তবে এখন দিন দিন বিনা চাষ পদ্ধতিতে আবাদ হচ্ছে রসুন। মূলত আমনের জমিতে বিনা চাষ পদ্ধতিতে রসুন বেশি আবাদ হয়ে থাকে। বর্ষার পানি জমি থেকে নেমে যাওয়ার পর আমন ধান কাটা হয়। সেই ভেজা জমিতে ধানের খড় সরিয়ে রসুন গেঁথে দেয়া হয়। অক্টোবর মাসের শেষের দিক থেকে শুরু হয়ে নভেম্বর মাসের মাঝামাঝি সময়টি বিনা চাষ পদ্ধতিতে রসুন আবাদের উপযুক্ত সময় ধরা হয়।
 
রোপণ করা রসুনের সুরক্ষার জন্য জমিতে পড়ে থাকা খড় রসুনের উপরে মালঞ্চিং পদ্ধতি অবলম্বন করে ছড়িয়ে দেয়া হয়। এতে জমির মাটির উর্বরতা ধরে রাখা সম্ভব হয় এবং ফসলে কীটপতঙ্গের আক্রমণও কম হয়। তাছাড়া বিনা চাষ পদ্ধতিতে যেহেতু মৌসুমের শুরুতে রসুন আবাদ করা হয় সেক্ষেত্রে রসুন খুব তাড়াতাড়ি উত্তোলন করা যায়। এতে বাজারে বেশ ভালো দামেই বিক্রি করা যায়।
 
নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের কৃষক নিরঞ্জন মাল। চলতি মৌসুমে ৪০ শতাংশ জমিতে বিনা চাষ পদ্ধতিতে রসুন আবাদ করেছেন । বাজারে ভালো দাম পেলে কমপক্ষে ৫০ হাজার টাকা লাভের আশা করছেন তিনি। 
 
তিনি বলেন, ‘বিনা চাষ পদ্ধতিতে রসুন আবাদ আমাদের জন্য বেশি সুবিধা। একবার রোপণ করে দিলেই হয়, শুধুমাত্র উঠানোর সময় টেনে উঠাতে হয়। আগে চাষ পদ্ধতিতে রসুনের জমি হাল দিয়ে চাষ করে উপযোগী করতে হতো। তারপর কোটা (লোহার ফল লাগানো এধরণের কৃষিযন্ত্র) দিয়ে টেনে মাটি মসৃণ করতে হতো। এতে আমাদের খরচ দ্বিগুণ হয়ে যেতো। বিনাচাষে রসুনের উৎপাদন খরচ কম ও রসুনের ফলন বেশি হয়। এই পদ্ধতিতে আবাদ করে আমরা লাভবান আছি।’
 
জাজিরার জামতলা এলাকার কৃষক আলমগীর হোসেন বলেন, ‘বিনা চাষ পদ্ধতি রসুন আবাদ আমাদের কৃষকদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এতে ফসল দ্রুত ঘরে তোলা যায়। আর দামও বেশ ভালো পাওয়া যায়। তবে এখন প্রধান সমস্যা হচ্ছে দিন দিন সার ও কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় আমাদের খরচ বেড়ে যাচ্ছে। সরকারের কাছে আমাদের আবেদন, যাতে আমাদের বিনামূল্যে বীজ ও সার দেয়া হয়।’

আরও পড়ুন: কমিটি ঘোষণার ২০ মিনিট না যেতেই পদত্যাগ করলেন যুবশক্তির নেতা

আরেক কৃষক বলেন, ‘বিনা চাষ পদ্ধতি আমাদের জন্য ভালো। তবে বৃষ্টি আসলে নিচু জমিতে কিছুটা ফসল নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। তবে রসুন একবার গজিয়ে গেলে তেমন সমস্যা হয় না। তাছাড়া ধানের খড় আর কচুরিপানা দিয়ে ফসল ঢেকে রাখার এই পদ্ধতিতে ক্ষতির সম্ভাবনা খুবই কম থাকে।’
 
এ ব্যাপারে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোস্তফা কামাল হোসেন বলেন, ‘বিনা চাষ পদ্ধতিতে রসুন আবাদ কৃষকদের জন্য খুব লাভজনক। এই পদ্ধতিতে একদিকে খরচ কম, অন্যদিকে মৌসুমের শুরুতে ফসল উঠায় বাজারে বেশ ভালো দাম পাওয়া যায়। তাছাড়া খড় দিয়ে মালচিং পদ্ধতি অবলম্বন করায় ফসলের তেমন সমস্যা হয় না। আমরা সব সময় কৃষক ভাইদের বিভিন্ন পরামর্শ ও সহযোগিতা করে যাচ্ছি।’
আরও সময় সংবাদ
আ.লীগের হামলায় মাদারীপুর বিএনপির ১০ নেতাকর্মী আহত
বাংলাদেশ
১৩ নভেম্বর ২০২৫
আ.লীগের হামলায় মাদারীপুর বিএনপির ১০ নেতাকর্মী আহত
শরিয়তপুরের জাজিরা উপজেলায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হামলায় মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপি নেতাসহ ১০ জন আহত হয়েছেন।
শরীয়তপুরে যুবশক্তির নেতাদের পদত্যাগের হিড়িক
বাংলাদেশ
১০ নভেম্বর ২০২৫
শরীয়তপুরে যুবশক্তির নেতাদের পদত্যাগের হিড়িক
জাতীয় যুব শক্তির শরীয়তপুর জেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই দফায় দফায় ৫ জনের পদত্যাগের ঘটনা ঘটেছে।
শরীয়তপুরে ট্রাকচাপায় এনজিওকর্মী নিহত
বাংলাদেশ
৯ নভেম্বর ২০২৫
শরীয়তপুরে ট্রাকচাপায় এনজিওকর্মী নিহত
শরীয়তপুরে ট্রাকচাপায় শুভ মণ্ডল (৩১) নামে এক এনজিওকর্মী নিহত হয়েছেন।
কমিটি ঘোষণার ২০ মিনিট না যেতেই পদত্যাগ করলেন যুবশক্তির নেতা
বাংলাদেশ
৯ নভেম্বর ২০২৫
কমিটি ঘোষণার ২০ মিনিট না যেতেই পদত্যাগ করলেন যুবশক্তির নেতা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অঙ্গ সংগঠন জাতীয় যুবশক্তির সদ্য ঘোষিত শরীয়তপুর জেলা কমিটির সদস্য সচিব পদ থেকে পদত্যাগ করেছেন তরুণ সংগঠক আমিন মোহাম্মদ জিতু। তিনি কমিটি ঘোষণার মাত্র ২০ মিনিটের মধ্যেই পদত্যাগপত্র দেন সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট মো. তারিকুল ইসলামের বরাবর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat