×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৫-১১-১৭
  • ১০৫ বার পঠিত
ফেনী প্রতিনিধিঃ ১৭ নভেম্বর, ২৫ ইং

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের গ্রামের বাড়ি ফুলগাজীতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। আজ সোমবার সকাল থেকে ফুলগাজীর আনন্দপুর ইউনিয়নের হাসানপুরে বিচারপতির বাড়িতে বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার রায়কে ঘিরে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে এ নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তায় থাকা পুলিশ সদস্যদরা হলেন, ফুলগাজী থানার অফিসার ইনচার্জ  (ওসি, তদন্ত ) মো. নুরুল ইসলাম, উপ–পরিদর্শক মো. মাসুদ ও কনস্টেবল আরমান।

পুলিশ ছাড়াও এলাকাবাসীর পাশাপাশি বিএনপির নেতা–কর্মীরাও অপ্রীতিকর ঘটনা এড়াতে বাড়িটি পাহারা দিচ্ছেন। তাদের মধ্যে  ফুলগাজী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক গোলাম রসুল মজুমদার গোলাপসহ বেশ কিছু নেতাকর্মী দেখা গেছে।
ফেনীর পলাতক আওয়ামী লীগের নেতা আলা উদ্দিন আহমেদ চৌধুরী নাসিমের অনুসারীরা গতকাল রবিবার রায় ঘোষণার বিরুদ্ধে ফেনীতে ঝটিকা মিছিল করে। এদিকে যে কোন ধরনের  অপ্রীতিকর ঘটনা ঠেকাতে  ফেনী জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নেতৃত্বে শহরে পুলিশ শহরে মহড়া দেয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat