×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৫-১২-০৮
  • ১২৯ বার পঠিত
ফটিকছড়ি প্রতিনিধি 


সব দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালেদ হোসেন। তিনি বলেন, “এ বিষয়ে কোনো সংশয়ের সুযোগ নেই।”


বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে চট্টগ্রামের ফটিকছড়ির নানুপুর ওবাইদিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ধর্ম উপদেষ্টা এ মন্তব্য করেন।

তিনি বলেন, নির্বাচন যত দ্রুত সম্পন্ন করা যাবে, দেশের জন্য ততই মঙ্গলজনক হবে। আশা করা হচ্ছে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং জনগণের রায়ের ভিত্তিতেই পরবর্তী দায়িত্ব হস্তান্তর করা হবে।

নির্বাচন স্থগিতের দাবিতে হাইকোর্টে করা রিটের প্রসঙ্গে ড. খালেদ হোসেন বলেন, রিট করার সাংবিধানিক অধিকার সবার আছে। এ বিষয়ে আদালতই সিদ্ধান্ত নেবে। তবে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো ফেব্রুয়ারির প্রথমদিকেই নির্বাচন আয়োজনের পূর্ণ প্রস্তুতি সম্পন্ন করেছে।

এসময় উপস্থিত ছিলেন নানুপুর মাদ্রাসার মহাপরিচালক শাহ্ সালাউদ্দিন নানুপুরী এবং আল-মানাহিল ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা হেলাল উদ্দিন জমির।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat