×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-১১-১৯
  • ১৪৫ বার পঠিত
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:


অবৈধ পথে ইটালী যাওয়ার পথে লিবিয়া ভূমুদ্য সাগরে
গোপালগঞ্জের মুকসুদপুরের দুই যুবকের মৃত্যু হয়েছে।
এতে উপজেলার ননীক্ষির ইউনিয়নের পশ্চিম লওখন্ডা গ্রামে
নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। এ ঘটনায় একই
গ্রামের আরও ৬ জন নিখোঁজ রয়েছে বলে জানাগেছে ।
মঙ্গলবার বিকালে নিহতদের বাড়িতে গিয়ে মৃত্যুর খবর
জানাগেছে। এই ঘটনায় পুরো এলাকাজুড়ে শোকের ছায়া
নেমে এসেছে।
নিহতের পরিবার ও স্থানীয় সুত্রে জানাগেছে, পশ্চিম লওখন্ডা
গ্রামের জাহিদ শেখের ছেলে আনিস শেখ (৪০) ও একই গ্রামের
আকোব আলী শেখের ছেলে এনামুল শেখ (৩০) ভূমধ্য সাগরে
ট্রলার ডুবিতে নিহত হয়েছে। এছাড়া এখনো কোন ৬জনের
খোঁজ পাওয়া যায়নি। তারা হলেন, পশ্চিম লওখন্ডা গ্রামের আওলাদ
শেখের ছেলে ইব্রাহিম শেখ, একই গ্রামের হায়দার শেখের ছেলে
ধলা শেখ, ইকরাম মীনার ছেলে দুলাল মীনা, হায়দার মীনার ছেলে
আশিক মীনা, খালেক মোল্যার ছেলে সোহেল মোল্যা ও কাশালিয়া
ইউপির গুনহর গ্রামের হাফিজ মীনার ছেলে নিয়াজ মীনা।
নিহত এনামুল শেখের পিতা আকোব আলী শেখ জানান, আমার
ছেলে এনামুল শেখকে নিয়ে বৃহস্পতিবার রাতে লিবিয়ার আল
খুমস উপকূল অঞ্চল থেকে একটি বোট যাত্রা শুরু করে। পরে

কোষ্টগার্ড তাদের তাড়া করলে নৌকাটি ডুবে আমার ছেলে
ঘটনাস্থলে নিহত হয় বলে তিনি নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, গত ১ মাস আগে ২১ লাখ টাকার বিনিময়ে
মাদারিপুরের দালাল এনামুলের মাধ্যমে আমার ছেলেকে লিবিয়া
পাঠাই। একমাস পরে তাকে গেম দিয়েছে। ২১ লাখ টাকার
বিনিময়ে আমার ছেলে লাশ হলো। সরকারের কাছে দাবি আমার
ছেলের লাশটা দেশে আনতে ব্যবস্থা করে দিন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat