×
সদ্য প্রাপ্ত:
জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কাল বৈঠকে বসবেন এনসিপির চার নেতা সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে বদলি কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির কারিগরি শিক্ষার প্রসার ও মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ রাষ্ট্রপতির প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক সাবেক সংসদ সদস্য হিরু গ্রেফতার পাঁচ ধাপে সম্পন্ন হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ স্লিপার বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ
  • প্রকাশিত : ২০২০-১১-০৫
  • ৩৮৬ বার পঠিত

আতিকুল আলম সোহেলপটুয়াখালীঃ


পটুয়াখালীর দুমকিতে ১৩বছরের এক প্রতিবন্ধি কিশোরীকে ধর্ষণের অভিযোগে শুভাষ চন্দ্র শীল (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে শুভাষ চন্দ্র শীলকে (৬০) গ্রেফতার করা হয়।

গত ২৫ অক্টোবর রাতে প্রতিবন্ধি কিশোরীকে বাড়িতে রেখে পরিবারের সবাই দূর্গা পূজা দেখতে গেলে প্রতিবেশী লম্পট শুভাষ চন্দ্র শীল কিশোরী প্রতিবন্ধীকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পূজা শেষে বাড়ি ফেরার পর বিষটি জানতে পেয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের স্মরণাপন্ন হন কিশোলীর পরিবার। সুবিচারের নামে সময় ক্ষেপণ হলে অবশেষে কিশোরীর পিতা রবিন্দ্র চন্দ্র শীল বাদি হয়ে গত বুধবার দুমকি থানায় একটি লিখিত অভিযোগ করেন। মঙ্গলবার মামলা দায়েরের পর আসামী শুভাষ চন্দ্র শীলকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত আসামী শুভাষ চন্দ্র শীলের পরিবারের পক্ষ থেকে ষড়যন্ত্রমূলক সাজানো মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, গ্রেফতারকৃত আসামীকে কোর্টে সোপর্দ্দ করা হয়েছে। একই সাথে প্রতিবন্ধি কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat