×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-১১-১৯
  • ১৪০ বার পঠিত
মো: রিয়াজ, জেলা প্রতিনিধি, শেরপুর :

শেরপুরের শ্রীবরদীতে খুলনার ডুমুরিয়ার মাছ ব্যবসায়ী মো. আব্দুস সালাম হাওলাদারের সঙ্গে প্রতারণা ও হত্যার হুমকির ঘটনার বিচার দাবি করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শ্রীবরদী বাজারে কাঁচা বাজার বহুমুখী ব্যবসায়ী সমিতি ও শ্রীবরদী শিল্প বণিক সমিতির যৌথ উদ্যোগে এই সংবাদ সম্মেলন হয়।

লিখিত বক্তব্যে শিল্প বণিক সমিতির সহ-সভাপতি বিল্লাল হোসেন জানান, দীর্ঘদিনের সুনামধন্য ব্যবসায়ী সালাম হাওলাদারের কাছ থেকে পোড়াগড় এলাকার শহিদুল ইসলাম জুয়েল প্রতারণার মাধ্যমে বিভিন্ন প্রজাতির মোট ২ লাখ ৭২ হাজার ৭০০ টাকার মাছ নেন। পরিবহনভাড়া ১৯,৫০০ টাকা-ও সালাম নিজেই পরিশোধ করেন।

তিনি বলেন, গত ৯ নভেম্বর সকালে জুয়েলের অনুরোধে মাছ সরবরাহ করা হলে তিনি ১ লাখ টাকার আইএফআইসি ব্যাংকের একটি চেক দেন এবং বাকি ১ লাখ ৯২ হাজার ২০০ টাকা নগদ পরিশোধের আশ্বাস দেন। পরে টাকা চাইতে গেলে জুয়েল ক্ষিপ্ত হয়ে সালামকে হত্যার হুমকি দেন।

ভুক্তভোগী সালাম হাওলাদার বলেন,
“টাকা চাইতেই জুয়েল দেশীয় অস্ত্র দেখিয়ে আমাকে হত্যার হুমকি দেয়। আশপাশের লোকজন এসে আমাকে উদ্ধার করে। ব্যবসা চালাতে টাকা দরকার, তাই ১২ দিন ধরে তার বাড়ির সামনে অপেক্ষা করছি। এখন আমি নিঃস্ব হয়ে পড়েছি।”

কাঁচা বাজার বহুমুখী ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মিনাল মিয়া বলেন, “বিশ্বাসের ওপর লেনদেন করি। বাইরে থেকে এসে কেউ প্রতারণা করলে তা মেনে নেওয়া যায় না। সালামের টাকা ফেরত নিশ্চিত করতে হবে।

সমিতির অন্য নেতারা বলেন, জুয়েলের প্রতারণামূলক আচরণে স্থানীয় ব্যবসায়ীদের সুনাম ক্ষুণ্ন হয়েছে। দ্রুত তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
শেষে সালাম হাওলাদার প্রশাসনের প্রতি আস্থা প্রকাশ করে ন্যায়বিচারের প্রত্যাশা জানান।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আজম বলেন,অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat