×
সদ্য প্রাপ্ত:
এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
  • প্রকাশিত : ২০২৫-১১-২৩
  • ১৩৩ বার পঠিত
মামুন মিঞা
ফরিদপুর
ফরিদপুরের আলফাডাঙ্গায় ৭ বছরের শিশু জায়ান রহমান হত্যার চার দিন পার হলেও এখনো কোনো অভিযুক্তকে গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন স্বজন, শিক্ষক ও এলাকাবাসী। সোমবার জাবেদ পারভেজ মেমোরিয়াল ইনস্টিটিউট ও পারভেজ কিন্ডারগার্টেন প্রাঙ্গণে এ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের শিক্ষক–শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন। শিশুটির মৃত্যুতে শোক প্রকাশ এবং পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পারভেজ কিন্ডারগার্টেন ও জাবেদ পারভেজ মেমোরিয়াল ইনস্টিটিউটের পক্ষ থেকে বলা হয়—
“জায়ান রহমানের মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার রুহের মাগফিরাত কামনা করছি এবং দায়ীদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

মানববন্ধনে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাযহারুল আনোয়ার, সহকারী প্রধান শিক্ষক কামাল হোসেন, মো. শরিফুল ইসলাম জুয়েল, সাবেক ইউপি সদস্য সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা গোলাম হোসেন—নিহত জায়ানের দাদা, হাবিব মোল্লা—চাচা, জায়ানের দাদি রেহেনা বেগম, ইসলামী আন্দোলন বাংলাদেশের আলফাডাঙ্গা উপজেলা সভাপতি মাওলানা শরিফুল ইসলাম হাদী, জসিম উদ্দিন ও কিন্ডারগার্টেন সভাপতি সওকত আলী খান।

ঘটনার বিবরণ
গত ২০ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরে পাকুড়িয়া গ্রামের গ্রীস প্রবাসী পলাশ মোল্লার ছেলে জায়ান রহমান। বাড়ি ফেরার আধাঘণ্টা পর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। প্রায় এক ঘণ্টা পর বাড়ির পাশের ঝোপঝাড়ঘেরা একটি গাছে ঝুলন্ত অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

পরিবারের ক্ষোভ
ঘটনার চার দিন পার হয়ে গেলেও হত্যাকারী শনাক্ত বা গ্রেপ্তার না হওয়ায় গভীর ক্ষোভ প্রকাশ করেছেন নিহত জায়ানের স্বজনরা। তাদের অভিযোগ, তদন্তে দৃশ্যমান অগ্রগতি না থাকায় তারা শঙ্কিত হয়ে পড়েছেন।

পুলিশের বক্তব্য
এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম বলেন,
“হত্যাকাণ্ডের ঘটনাটি আমরা অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করছি। আসামিদের শনাক্ত করে খুব দ্রুত আইনের আওতায় আনা হবে।”

মানববন্ধনে বক্তারা দ্রুত তদন্ত সম্পন্ন করে দায়ীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat