×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৫-১১-২৫
  • ১৩৪ বার পঠিত
‎মনির হোসেন
‎স্টাফ রিপোর্টার


‎নেত্রকোণায় চাঁদা না দেয়ায় আলোচিত নূর মোহাম্মদ হত্যাকান্ডের বিচার ও নিরাপত্তার দাবিতে সংবাদ সন্মেলন হয়েছে।

‎আজ ২৫ নভেম্বর মঙ্গলবার দুপুরে নেত্রকোণা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের জামাটি গ্রামে নিজ বাড়িতে এই সংবাদ সন্মেলন করে নিহতের পরিবার।

‎এসময় মামলার বাদি নিহতের বাবা মোঃ মোফাজ্জল হোসেন, চাচা রফিক মিয়া, মা মনোয়ারা আক্তার, অন্তস্বত্তা স্ত্রী তানজিন আক্তারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

‎সংবাদ সন্মেলনে নিহতের স্বজনেরা জানান, দাবিকৃত চাঁদা না দেয়ায় বাড়িতে হামলা চালিয়ে ধারালো অস্ত্রের আঘাতে নূর মোহাম্মদকে হত্যা করে অভিযুক্ত মাতু মিয়া, মঈজ উদ্দিন, আসিফ, শানু মিয়াসহ অন্যরা। এঘটনায় আহত হন আরও কয়েকজন। ঘটনার পর মামলা দায়ের করলে কয়েকজন অভিযুক্ত গ্রেপ্তার হলেও বিবাদীপক্ষ এখনও উপর্যুপরি হুমকি ধমকি দিয়ে আসছে। তাই জীবনের নিরাপত্তা ও সংঘঠিত হত্যাকান্ডের বিচার দাবি জানান ভিকটিমের পরিবার।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat