×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৫-১১-২৬
  • ১১৮ বার পঠিত
মোঃ রাফসান জানি, ভোলা

ভোলা জেলার ডিবি পুলিশের একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে ২০০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৮টা ৩০ মিনিটে ভোলা ভোলা পৌরসভার ৯নং ওয়ার্ডস্থ এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারের সামনে পাঁকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হকের দিকনির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। নেতৃত্ব দেন এসআই (নিঃ) মোঃ আবু ইউসুফ ও তাঁর সঙ্গীয় ফোর্সের সদস্যরা।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ আব্দুল জলিল খোকন (৩৮)। তিনি ভোলা সদর উপজেলার উত্তর দিঘলী ৪নং ওয়ার্ডের বাসিন্দা। তাঁর পিতার নাম আব্দুর রফ ও মাতার নাম মনোয়ারা বেগম।

অভিযানের সময় তাঁর কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

ভোলা ডিবি পুলিশ জানায়, এলাকাকে মাদকমুক্ত করতে এমন অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat