×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৫-১২-০১
  • ১১৫ বার পঠিত

 নুরুল রবির সাতকানিয়া চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট কাঁচাবাজারে মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

আজ ১ ডি‌সেম্বর ২০২৫, সকাল ১২টায়  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ১৩ জন দোকান মালিককে মোট ৫৯,০০০ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালীন সময় বাজারে বেশ কয়েকটি অনিয়ম ধরা পড়ে—মূল্য তালিকা প্রদর্শন না করা, বাজারের চলাচলের রাস্তা দখল করে দোকানের মালামাল রাখা, বাজার ব্যবস্থাপনা ব্যাহত করে ভোক্তা অধিকার ক্ষুণ্ন করা।

এ ধরনের অনিয়মের কারণে ভোক্তারা নিয়মিত হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেলে উপজেলা প্রশাসন কড়া নজরদারি শুরু করে।

ইউএনও খন্দকার মাহমুদুল হাসান বাজার ব্যবসায়ীদের সতর্ক করে বলেন,
“মূল্য তালিকা প্রদর্শন বাধ্যতামূলক, আর বাজারের রাস্তা দখল করে মালামাল রাখার কোনো সুযোগ নেই। এই নিয়ম ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় ক্রেতা ও পথচারীরা উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান, নিয়মিত তদারকি না থাকলে বাজারে বিশৃঙ্খলা, মূল্যহীনতা ও সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ ও বাজার শৃঙ্খলা বজায় রাখতে কেরানীহাটসহ সাতকানিয়ার সকল গুরুত্বপূর্ণ বাজারে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat