×
সদ্য প্রাপ্ত:
চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন
  • প্রকাশিত : ২০২৫-১২-০১
  • ১৪০ বার পঠিত

চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের হাটহাজারীতে ঝটিকা মিছিল করা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার ব্যক্তিকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।

সোমবার (১ ডিসেম্বর) ভোরে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো- উপজেলার ফরহাদাবাদ ইউপির ৩ নম্বর ওয়ার্ড উদালিয়া এলাকার জিয়াউদ্দিন জাহেদ (৩০), পশ্চিম ধলই ২ নম্বর ওয়ার্ড এলাকার মো. আকতার হোসেন (২৩), ফতেপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ড এলাকার মো. শাহাদাত হোসেন (৪৪), ১ নম্বর ওয়ার্ড দক্ষিণ পাহাড়তলী সিটি করপোরেশনের নন্দীরহাট এলাকার মো. হাবিবুল আলম (২৫)।

জানা যায়, গত রোববার ভোরে চিকনদণ্ডী ইউনিয়ন যুবলীগের নেতা হাসান মুরাদের নেতৃত্বে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার যুগ্ম সম্পাদক ইকবাল হোসেনসহ ১২ থেকে ১৫ জন নেতাকর্মীসহ একটি মিছিল বের করে। মিছিলটি তিন মিনিটের মধ্যে শেষ করে দ্রুত সটকে পড়ে তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ওই মিছিলের ভিডিওতে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন, চট্টগ্রাম’ লেখা একটি ব্যানার দেখা গেছে এবং মিছিলে থাকা কয়েকজন হেলমেট পরিহিত ছিলেন।

পুলিশ জানায়, মিছিলে কয়েকজন মুখ ঢেকে অংশ নেন। পরে ভিডিও প্রমাণের ভিত্তিতে বর্তমান সরকারের বিরুদ্ধে উসকানিমূলক কর্মকাণ্ডের সঙ্গে দেশের নিরাপত্তা বিঘ্নকারী এবং বিভ্রান্তিকর, বিদ্বেষমূলক ও কুরুচিপূর্ণ স্লোগান প্রচারের অভিযোগে চারজনকে বিশেষ অভিযান চালিয়ে গ্রেফতার করে তারা।

এ ব্যাপারে জানতে চাইলে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, মিছিলের পর আমরা অভিযান পরিচালনা করি। আজ পর্যন্ত চারজনকে গ্রেফতার করতে পেরেছি। গ্রেফতারদের সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat