×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-১২-০৪
  • ১১০ বার পঠিত
রিপন মিয়া মহম্মদপুর (মাগুরা)  প্রতিনিধি

মহম্মদপুরে জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের দীঘা গ্রামে পারিবারিক জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের হামলায় বড় ভাই গুরুতর আহত হয়েছেন। আজ বুধবার (৩ ডিসেম্বর) সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীঘা গ্রামের হালিম মোল্যা (৫৫) ও ডালিম মোল্যা (৪৫) দুই ভাইয়ের মধ্যে বহুদিন ধরেই বাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছিল। আজ সকালে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই ডালিম মোল্যা রামদা দিয়ে বড় ভাই হালিম মোল্যার মাথায় আঘাত করেন। এতে হালিম গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

আহত হালিম মোল্যা বলেন, “আমাদের বাবার ৪০ শতাংশ জমি ছিল। আমি সমান অংশ পাওয়ার কথা থাকলেও আমার ছোট ভাই ডালিম প্রায় ৩০ শতাংশ জমি দখল করে নিয়েছে। আজ সকালে জমি নিয়ে কথা বলতে গেলে হঠাৎই সে হত্যার উদ্দেশ্যে রামদা দিয়ে আমার মাথায় আঘাত করে।”

এ বিষয়ে অভিযুক্ত ছোট ভাই ডালিম মোল্যা বলেন, “ভাইয়ের জমির মধ্যে আমার ঘর সামান্য ঢুকে গেছে বলে সে বারবার ঝামেলা করে।আমার বাড়ি থেকে বের হওয়ার পথ নাই।  আজ সকালে আমার ছেলের বউ বাড়ির উঠানে পাতা পরিষ্কার করতে গেলে আমার ভাই তাকে গালিগালাজ করে। পরে আমি শুনতে গেলে ধাক্কাধাক্কির এক পর্যায়ে সে পড়ে যায় এবং তার মাথা কেটে গেছে। আমি ইচ্ছা করে কিছু করিনি।”তিনি আরও বলেন গ্রাম্য সালিশে কয়েকবার বিষয়টা নিয়ে মিটানো হলেও বড় ভাই সালিশ মানেন নাই।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বিষয়ে মহম্মদপুর থানা পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat