×
  • প্রকাশিত : ২০২৬-১০-২৮
  • ২০ বার পঠিত
মোঃ নোমান খান, ভোলা প্রতিনিধি:

ভোলার লালমোহন উপজেলার বিভিন্ন এলাকায় নির্ধারিত সময়ে বিদ্যুৎ বিলের কাগজ না পাওয়ার অভিযোগ উঠেছে। এতে চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ গ্রাহকরা। বিল পরিশোধের শেষ তারিখ ঘনিয়ে আসার পর বিলের কাগজ হাতে পাওয়ায় নির্ধারিত সময়ের মধ্যে বিল পরিশোধ করা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন অনেকে।

স্থানীয় সাধারণ গ্রাহকদের অভিযোগ, বিদ্যুৎ বিল পরিশোধের নির্ধারিত তারিখ শেষ হওয়ার মাত্র একদিন আগে অনেকের হাতে বিলের কাগজ পৌঁছায়। ফলে অল্প সময়ের মধ্যে বিলের টাকা সংগ্রহ করে পরিশোধ করতে গিয়ে বিপাকে পড়তে হচ্ছে তাঁদের।

ভুক্তভোগী গ্রাহকদের প্রশ্ন, বিল পরিশোধের জন্য পর্যাপ্ত সময় না দিয়ে শেষ মুহূর্তে কাগজ সরবরাহ করা হলে সাধারণ মানুষ কীভাবে সময়মতো বিল পরিশোধ করবেন? সময়মতো বিলের কাগজ না পাওয়ার দায় কেন গ্রাহকদের বহন করতে হবে—এমন প্রশ্নও তুলেছেন তাঁরা।

গ্রাহকদের দাবি, বিদ্যুৎ বিল বিতরণে দায়িত্বশীলদের আরও সচেতন হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিটি গ্রাহকের হাতে বিলের কাগজ পৌঁছে দেওয়ার কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে, যাতে সাধারণ মানুষ অযথা হয়রানির শিকার না হন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী গ্রাহকরা। তাঁদের প্রত্যাশা, দ্রুত এ সমস্যার সমাধান করে বিদ্যুৎ বিল বিতরণব্যবস্থায় শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে।

সাধারণ গ্রাহকদের প্রত্যাশা—সময়মতো বিদ্যুৎ বিলের কাগজ সরবরাহ নিশ্চিত করে তাঁদের ভোগান্তি দূর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর পদক্ষেপ নেবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat