×
সদ্য প্রাপ্ত:
ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন
  • প্রকাশিত : ২০২৫-১২-০৭
  • ১০৭ বার পঠিত
ফেনী প্রতিনিধিঃ

ফেনীতে অস্বাস্থ্যকর পরিবেশে মরিচ গুঁড়ো সংরক্ষণ ও মূল্য তালিকা হালনাগাদ না থাকায় মেসার্স আদি বানিজ্যালয় ও হায়দার ক্রাশিং মিলকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো:আছাদুল ইসলাম এ জরিমানা করেন।  

সূত্র জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো: আছাদুল ইসলাম রোববার দুপুরে ভেজাল বিরোধী অভিযানে বের হয়। এ সময় ফেনী শহরের বড় বাজার এলাকায় আবু বক্কর বাইলেনে অবস্থিত হায়দার ক্রাশিং মিলে অভিযান চালায় অভিযানে গিয়ে দেখা গেছে ঘনিতে ভাঙ্গানো মরিচের গুড়া , নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে ফ্লোরে সংরক্ষণ করছে এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক প্রতিষ্ঠান মালিককে ১০ হাজার টাকা জরিমানা করেন। একই সময়ে মেসার্স আদি বানিজ্যলয়ে মূল্য তালিকা হালনাগাদ না থাকায় প্রতিষ্ঠান মালিককে ৩ হাজার টাকা জরিমানা করেন। অভিযানে জেলা পুলিশের একটি টিম সহায়তা করে। ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম বলেন ভেজাল নিয়ন্ত্রণে জেলা ব্যাপি ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat