×
সদ্য প্রাপ্ত:
মাদারীপুরে ৮০০ কোটি টাকার সেতু, নির্মাণস্থান পরিদর্শনে এমপি জাহান্দার আলী একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ফুলগাজীতে প্রবাসীর জমিতে আগুন, শতাধিক ফলের গাছ কেটে ফেলার অভিযোগ এক গোল, দুই অ্যাসিস্টে মেসির রাজকীয় বিদায় ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন
  • প্রকাশিত : ২০২৫-১২-০৮
  • ১১৮ বার পঠিত
মোঃ রাফসান জানি, ভোলা

ভোলার লালমোহনে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে একটি অবৈধ আর্টিসনাল ট্রলিং বোট জব্দ করা হয়েছে।গত শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন লালমোহনের একটি দল গজারিয়া সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন কোস্ট গার্ড সদস্যরা একটি অবৈধ ট্রলিং বোট জব্দ করে তল্লাশি চালিয়ে প্রায় ৬ লাখ ৩৭ হাজার টাকা মূল্যের ৬টি ট্রলিং জাল, ২টি নোঙ্গর এবং ১,২০০ লিটার ডিজেল উদ্ধার করে। এ সময় বোটে থাকা ৩ জনকে আটক করা হয়।

জব্দকৃত বোট, আলামত ও আটক ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লালমোহন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ আবুল কাশেম, বিএন বলেন, “মৎস্য সম্পদ রক্ষা ও অবৈধ অনুপ্রবেশ রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান চলমান থাকবে।”

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat