×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৯
  • ২৩০ বার পঠিত
রাশিয়ার রাজধানী মস্কোর দিকে যাওয়ার পথে দুটি সামরিক ড্রোন গুলি করে ভূপাতিতের দাবি করেছেন মেয়র সের্গেই সোবানিয়ান। এটিই মস্কোয় কিয়েভের সবশেষ হামলার প্রচেষ্টা বলে জানান তিনি।

বুধবার ভোরে টেলিগ্রামে এই তথ্য নিশ্চিত করেছেন মস্কোর মেয়র। খবর আলজাজিরার। 

তিনি বলেন, একটি ড্রোন শহরের দক্ষিণ উপকণ্ঠে ডোমোদেডোভো এলাকায় ভূপাতিত করা হয়েছে। দ্বিতীয়টি রাজধানীর পশ্চিমে মিনস্ক হাইওয়ে এলাকায় এলাকায় গুলি করে নামানো হয়।

এ ঘটনায় ড্রোনের ধ্বংসাবশেষে কোনো ভবন ক্ষতিগ্রস্ত বা কেউ হতাহত হননি। রাশিয়ার রাষ্ট্রীয় নিউজ এজেন্সি তাসের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনীয় ড্রোনগুলো পূর্বের মতো হামলার চেষ্টা চালিয়েছিল।

এক সপ্তাহে মস্কোয় এ নিয়ে তৃতীয়বার ড্রোন হামলার চেষ্টা বলে জানিয়েছে রুশ কর্তৃপক্ষ। রাজধানীর উপকণ্ঠে পোডেলস্কি জেলায় রবিবার একাধিক ড্রোন ধ্বংস করে দেশটির প্রতিরক্ষা বাহিনী।

সম্প্রতি মস্কোয় ড্রোন হামলা অনেকটা স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। রাজধানীর বাণিজ্যিক ভবনগুলোকে টার্গেট করা হচ্ছে। এসব ঘটনায় ইউক্রেন দ্বায় স্বীকার না করলেও এ ধরনের হামলা চলবে বলে হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat