বিশেষ প্রতিনিধ মোঃঅলি উদ্দিন মিলন
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) জানিয়েছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ, বডি ওর্ণ ক্যামেরা ক্রয়, এবং প্রতিটি ভোটকেন্দ্রে বিদ্যুতের ব্যবস্থা নিশ্চিতকরণসহ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
তিনি আজ দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৭তম সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব তথ্য দেন।
নির্বাচনের প্রস্তুতি ও গুরুত্বপূর্ণ বিষয়সমূহ:
প্রশিক্ষণ: সুষ্ঠু, নিরপেক্ষ, নিরাপদ, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রশিক্ষণ চলমান রয়েছে, যা আগামী জানুয়ারি মাসে সম্পূর্ণ শেষ হবে।
ভোটের সময় বৃদ্ধি: এই নির্বাচনে ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানো হয়েছে। ভোটগ্রহণ সকাল ৭:৩০টা থেকে শুরু হয়ে বিকেল ৪:৩০টা পর্যন্ত চলবে।
বিদ্যুৎ নিশ্চিতকরণ: সূর্যের আলো চলে যাওয়ার পরও যেন ভোট গণনা করা যায়, সেজন্য সকল ভোটকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করা হচ্ছে।
অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও মন্তব্য:
জুলাই জাদুঘরের নিরাপত্তা: জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়ার আগে জুলাই জাদুঘরের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়েছে।
রংপুরে হত্যাকাণ্ড: রংপুরে এক পুলিশ সদস্যের বাবা-মাকে হত্যার ঘটনায় হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।
লুট হওয়া অস্ত্র উদ্ধার: অস্ত্র উদ্ধারের প্রক্রিয়াকে 'একটি চলমান প্রক্রিয়া' হিসেবে উল্লেখ করা হয়েছে।
লেভেল প্লেয়িং ফিল্ড: উপদেষ্টা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার করেন।
জাতীয় পার্টির অভিযোগ: জাতীয় পার্টিকে মাঠে নামতে না দেওয়ার অভিযোগটি সঠিক নয় বলে তিনি জানান। তাদের কার্যালয় নিয়ে পারস্পরিক ঝামেলা রয়েছে।
ব্রিফিংয়ে উপস্থিতি:
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আইজিপি বাহারুল আলম বিপিএম, বিজিবি'র মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এনডিসি প্রমুখ।
এ জাতীয় আরো খবর..