×
সদ্য প্রাপ্ত:
শেরপুরের ঝিনাইগাতীতে ধানক্ষেত এর পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার মোন্থা’ এখন প্রবল ঘূর্ণিঝড়, বেড়েছে বাতাসের গতিবেগ না ফেরার দেশে তিনবারের বিশ্বজয়ী হাফেজ ত্বকী অস্ত্র মামলায় সম্রাটের যাবজ্জীবন কারাদণ্ড মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ পরিশোধের দাবি সিলেটে দুই ট্রাক সাদাপাথর জব্দ, চালকদের দেড় লাখ টাকা জরিমানা হবিগঞ্জে জামায়াত প্রার্থীর গাড়িতে দুর্বৃত্তদের হামলা ঢাকার ফ্লাইট নামছে চট্টগ্রাম-কলকাতায় মক্কায় এক সপ্তাহে ১৩.৫ মিলিয়নেরও বেশি মানুষ দুটি পবিত্র মসজিদ পরিদর্শন করেছেন শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ শুরু, পুলিশের বাধা
  • প্রকাশিত : ২০২৬-০২-০৭
  • ১১৬ বার পঠিত
মোঃ সাইদুল ইসলাম হেলাল 
স্টাফ রিপোর্টারঃ
 ১ ফেব্রুয়ারি  ২০২৬ তারিখ থেকে নওগাঁ পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)‘র ৩৮ প্লাটুন বিজিবি সদস্য নওগাঁ এবং সিরাজগঞ্জ জেলার ০৯টি আসনের ১৬টি উপজেলায় নির্বাচনী দায়িত্ব পালন করছে। পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি, সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় সার্বক্ষণিক নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধির পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচনে যে ভূমিকা পালন করছে তা সত্যিই প্রশংসনীয়। ০১ লা ফেব্রুয়ারি ২০২৬ তারিখ থেকে অদ্যবধি ১৪ বিজিবি সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ২১,৪২,৮০০/- (একুশ লক্ষ বিয়াল্লিশ হাজার আটশত) টাকার বিভিন্ন মাদকদ্রব্য আটক করতে সক্ষম হয়েছেন। এছাড়াও একই সময়ে নওগাঁ এবং সিরাজগঞ্জ জেলায় মোতায়েনকৃত বিজিবি সদস্যগণ নির্বাচনী দায়িত্বপূর্ণ এলাকায় অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে ৯৬টি যৌথ টহল, ৬৮৩টি ডমিনেশন টহল ও তল্লাশী অভিযান এবং ঝুঁকিপূর্ণ এলাকা সমূহে রেকি কার্যক্রম পরিচালনা করেন। বিভিন্ন উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সেনাবাহিনী, বিজিবি এবং পুলিশ বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করে বিধিমালা ২০২৬-এর ২৭(ক) ধারার লঙ্ঘনের দায়ে বিভিন্ন সময় প্রায় ৬০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদন্ড করেন। জাতীয় সংসদ নির্বাচনে বিজিবির এই টহল তৎপরতা জনগণের মধ্যে আস্থা অর্জন করেছে।   

নওগাঁ পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর অধিনায়ক বলেন, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তবর্তী দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ সীমান্ত পারাপার প্রতিরোধ, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং আন্তঃসীমান্ত সকল প্রকার অপরাধ দমনে সর্বাত্মক অভিযান অব্যাহত রেখেও ভোটারগণ যাতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, হণযোগ্য নিরাপদ, শান্তিপূর্ণ ও নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat