×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-১২-১০
  • ১৪০ বার পঠিত
সিদ্ধিরগঞ্জে প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পথচারীর সঙ্গে ধাক্কা লাগাকে কেন্দ্র করে ধরা পড়েছে বিপুল পরিমাণ ইয়াবার চালান। স্থানীয়দের সন্দেহে আটকের পর এক তরুণের ব্যাগ থেকে পাওয়া গেছে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে পাইনাদী নতুন মহল্লার শাপলা চত্বরে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ধাক্কা লাগার পর ওই তরুণের আচরণ অস্বাভাবিক হয়ে ওঠে। তিনি অস্থির হয়ে পড়েন এবং বারবার ব্যাগটি শক্ত করে ধরে রাখছিলেন। এতে স্থানীয়দের সন্দেহ হলে তারা মিলে ব্যাগ তল্লাশি করেন। এ সময় বেরিয়ে আসে বিশাল ইয়াবার চালান। পরে পুলিশে খবর দিলে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

আটক তরুণের নাম জিহাদুল ইসলাম (২০)। তিনি কক্সবাজারের টেকনাফ থানার রঙ্গিখালী দক্ষিণ হ্নীলা এলাকার জিয়াউর রহমানের ছেলে। কিছুদিন ধরে তিনি সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লা পিএমএ মোড় এলাকায় বসবাস করছিলেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন, এলাকাবাসীর সন্দেহের ভিত্তিতে ওই যুবককে আটক করা হয়। পরে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইয়াবা বহনের কথা স্বীকার করেছে।

ওসি আরও জানান, জিহাদুল ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat