×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-১২-১০
  • ১৮৫ বার পঠিত
​পত্নীতলা,(নওগাঁ)প্রতিনিধিঃ
​পত্নীতলা উপজেলাকে ভিক্ষুকমুক্ত ও স্বাবলম্বী করার মহৎ উদ্দেশ্য নিয়ে বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) বিকাল ০৩ টায় এক ব্যতিক্রমী পুনর্বাসন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন এবং উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলার ভিক্ষুকদের মাঝে ছাগল বিতরণ করা হয়।
​পত্নীতলা উপজেলা সমাজসেবা কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আলীমুজ্জামান মিলনের পক্ষে উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুয়েল মিয়া। 
সহকারী কমিশনার (ভূমি)​ মোঃ জুয়েল মিয়া তাঁর বক্তব্যে বলেন, "ভিক্ষাবৃত্তি কোনো স্থায়ী সমাধান নয়। আমরা চাই ভিক্ষুকরা যেন সম্মানের সঙ্গে জীবিকা নির্বাহ করতে পারে। এই ছাগল বিতরণের মাধ্যমে তারা ক্ষুদ্র পরিসরে হলেও উৎপাদনমুখী কাজে যুক্ত হবেন এবং ধীরে ধীরে নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারবেন।" তিনি আরও উল্লেখ করেন, এই কার্যক্রমের মূল লক্ষ্য হলো সমাজ থেকে ভিক্ষাবৃত্তির মূলোৎপাটন করে একটি মানবিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী সমাজ প্রতিষ্ঠা করা।
​​উপজেলার ১১ টি ইউনিয়ন ১১ জন তালিকাভুক্ত ভিক্ষুকদের হাতে পুনর্বাসনের প্রতীক হিসেবে ১টি ছাগল ও নগদ ২০০ টাকা যাতায়াতের ভাড়া বাবদ হাতে  তুলে দেওয়া হয়। এই উদ্যোগ শুধু ছাগল বিতরণে সীমাবদ্ধ নয়, বরং এর সঙ্গে যুক্ত রয়েছে তাদের পরিচর্যার বিষয়ে প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং নিয়মিত পর্যবেক্ষণ। উপজেলা সমাজসেবা কার্যালয় তাদের স্বাবলম্বী হওয়ার পথে সার্বিক সহায়তা প্রদান করবে।
​উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা ফিরোজ আল-মামুন  জানান, ভিক্ষুকদের জীবনমান উন্নয়ন এবং সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনাই এই কর্মসূচির প্রধান লক্ষ্য। সুবিধাভোগীরা এই মানবিক উদ্যোগের জন্য উপজেলা প্রশাসন ও ইউএনও-কে আন্তরিক ধন্যবাদ জানান এবং নতুন করে বাঁচার স্বপ্ন দেখেন। এই অনুষ্ঠানে আরও অতিথি উপস্থিত ছিলেন উপজেলা এলজিআরডি কর্মকর্তা ইমতিয়াজ উদ্দিন প্রমূখ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat