×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-১২-১৩
  • ১৭৪ বার পঠিত

 কুষ্টিয়া থেকে শফিকুর রহমান শফিক 


 কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে শান্ত (২২) নামে এক বাংলাদেশী যুবক নিহত হয়েছে। সে দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের সীমান্ত সংলগ্ন মোহাম্মদপুর ডাংয়েরপাড়া গ্রামের শিপন আলীর ছেলে। গত ৫ ডিসেম্বর দিবাগত রাত ২টার দিকে সীমান্ত পিলার ১৫৪/৩-এস এর নিকট মোহাম্মদপুর সীমান্তের ওপারে ভারত ভূ-খন্ডে এ ঘটনা ঘটে। বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, সীমান্ত এলাকার শীর্ষ অস্ত্র ও মাদক কারবারী শান্ত ঘটনার রাতে ৪-৫ জন সহযোগি নিয়ে চোরাপথে ভারতে প্রবেশ করে মাদক ও অস্ত্র পাচার করছিল। এ সময় ভারতের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানার ১৪৬ বিএসএফ কমান্ডেন্ট অধিনস্থ কাচারীপাড়া ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে মাদক ও অস্ত্র পাচারকারীরাও বিএসএফকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। বিএসএফ’র গুলিতে শান্ত গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়লে তার সহযোগিরা পালিয়ে প্রাণে বাঁচে। গুলিবিদ্ধ অবস্থায় শান্তকে উদ্ধার করে নিজ ক্যাম্পে নেয় বিএসএফ। পরে শান্তকে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় দু’দিন পর তার মৃত্যু হয়। বিএসএফ’র গুলিতে শান্ত নিহত হওয়ার ঘটনা তার পরিবার বিজিবিকে জানালে শান্তর লাশ ফেরত চেয়ে বিএসএফকে পত্র দেয় বিজিবি। বিএসএফ’র গুলিতে বাংলাদেশী নিহত হওয়ার ঘটনার বিষয়ে ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলাম জানান, ঘটনাটি তদন্তে বিজিবি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। ঘটনার রাতে সীমান্তে শান্তসহ কয়েকজনকে লক্ষ্য করে বিএসএফ গুলি চালায়। সে সময় শান্ত গুলিবিদ্ধ হলে আহত অবস্থায় বিএসএফ তাকে  হেফাজতে নেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ৮ ডিসেম্বর বিএসএফের সঙ্গে আমাদের পতাকা বৈঠক হয়েছে। আগামী ১৪ ডিসেম্বর শান্তর লাশ পতাকা বৈঠকের মাধ্যমে আমাদের কাছে হস্তান্তর করার কথা রয়েছে। শান্তর লাশ ফেরত পেলে আমরা আইনি প্রক্রিয়া শেষে লাশ তাদের পরিবারকে হস্তান্তর করবো বলে তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat