×
সদ্য প্রাপ্ত:
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক বৈঠক সাবেক সংসদ সদস্য হিরু গ্রেফতার পাঁচ ধাপে সম্পন্ন হবে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ স্লিপার বাস চলাচলে নীতিমালা করতে হাইকোর্টের রুল শ্রমিক অসন্তোষে ১২১ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ: বিজিএমইএ শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজনে বরাদ্দের আহ্বান প্রধানমন্ত্রীর কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভেঙে পড়া শিক্ষাব্যবস্থা পুনর্গঠনে কাজ করছে সরকার: রাষ্ট্রপতি সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান
  • প্রকাশিত : ২০২৪-০৮-১২
  • ২৫১ বার পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শুরু করেছে। তারই অংশ হিসেবে বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শুরু হয়েছে।

সোমবার (১২ আগস্ট) বিকেল ৪টায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন যমুনায় এই বৈঠক শুরু হয়।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে যমুনায় প্রবেশ করে বিএনপির প্রতিনিধি দল। বৈঠকে অংশ নিতে যমুনায় এসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, মঈন খান, নজরুল ইসলাম খান, সালাউদ্দিন আহমেদ, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সেলিমা রহমান।

বৈঠকে কী বিষয়ে আলোচনা হতে পারে, এ প্রসঙ্গে সেলিমা রহমান সাংবাদিকদের বলেন, ‘আমাদের আমন্ত্রণ জানিয়েছেন, এসেছি। এখানে অনেক বিষয়ে আলোচনা হবে। আমাদের কাছে কোনও পরামর্শ চাইলে দেবো। আসলে এটা একটা সৌজন্য সাক্ষাৎ।’

জানা গেছে, সন্ধ্যা ৬টায় চারটি দলের সঙ্গে বৈঠক হবে প্রধান উপদেষ্টার। দলগুলো হচ্ছে- এবি পার্টি, ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ ও গণঅধিকার পরিষদ (একাংশ)। এরপর সাড়ে ৭টায় সিপিবি ও বাসদের সঙ্গে বৈঠক করবেন ড. মুহাম্মদ ইউনূস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat