×
সদ্য প্রাপ্ত:
ভিজিএফ কার্ড এর মাধ্যমে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্ত ডিসেম্বরের মধ্যে ঢাকায় এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ চালু: মাহদী আমিন দেড় ঘণ্টার ব্যবধানে তিন ভূমিকম্প, কেঁপে উঠল দেশের বিভিন্ন অঞ্চল শাহজালাল বিমানবন্দরে দুই বিমানকর্মীর জুতায় মিলল ৯ কেজি স্বর্ণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল চালাবে বিদেশি অপারেটর, খসড়া চুক্তি অনুমোদন সংরক্ষিত এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা মিরপুরের সংঘর্ষে সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব আগামী দুই মাসে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা
  • প্রকাশিত : ২০২৫-১২-১৫
  • ১৫৭ বার পঠিত
মানিকগঞ্জ প্রতিনিধি:

—স্থানীয়ভাবে যা ‘বিরাট আরৎ’ নামে পরিচিত—এটি জেলার অন্যতম বড় পাইকারি সবজি বাজার। প্রতিদিন ভোর রাত থেকেই এ বাজারে বেচাকেনা শুরু হয়। জানা গেছে, রাত প্রায় ৩টা নাগাদ পাইকারি লেনদেন শুরু হয়ে চলে সকাল ৯টা পর্যন্ত। এই সময়টাজুড়ে বাজারে ক্রেতা-বিক্রেতাদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়।

আজ সোমবারের বাজার ঘুরে দেখা গেছে, বেশ কয়েকটি পণ্যের দাম অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। নতুন আলু বর্তমানে বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৮ থেকে ২০ টাকায়। ব্যবসায়ীদের দাবি, এই দামে আলু বিক্রি করে তারা লোকসানে পড়ছেন।

এদিকে শীতকালীন সবজির মধ্যে ফুলকপির দাম এক সপ্তাহের ব্যবধানে ব্যাপকভাবে কমে গেছে। গত সপ্তাহে যেখানে ফুলকপি কেজিপ্রতি ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হয়েছে, সেখানে আজ তা নেমে এসেছে মাত্র ১০ টাকা কেজিতে। এতে চরম ক্ষতির সম্মুখীন হচ্ছেন পাইকাররা।

অন্যদিকে গাজরের বাজারেও একই চিত্র। গাজর বর্তমানে পাইকারি বাজারে বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৩০ থেকে ৩২ টাকায়। কিন্তু খুচরা বিক্রিতে একই দামে বা কখনো কেজিপ্রতি ৩০ টাকায় বিক্রি করতে হচ্ছে। ফলে প্রতি কেজিতে ৩ থেকে ৪ টাকা লোকসান গুনতে হচ্ছে বলে জানান একাধিক ব্যবসায়ী।

ব্যবসায়ীরা বলছেন, বাজারে সরবরাহ বেশি থাকায় এবং চাহিদা কম থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দ্রুত বাজার পরিস্থিতি স্বাভাবিক না হলে তারা আরও বড় ক্ষতির আশঙ্কা করছেন।

এই ছিল মানিকগঞ্জ থেকে আজকের শেষ খবর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...
❮

❯
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat