×
সদ্য প্রাপ্ত:
ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন
  • প্রকাশিত : ২০২৫-১২-১৮
  • ১১১ বার পঠিত
মোঃ নাজিম আহামেদ (রানা) জেলা প্রতিনিধি গাইবান্ধা 

“দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।

বৃহস্পতিবার (আজ) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকারের সভাপতিত্বে এবং সিরিন আকতারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টিটিসির অধ্যক্ষ শামসুল হক, প্রবাসী কল্যাণ ব্যাংকের ম্যানেজার মো. আমজাদ হোসেন, গাইবান্ধা গণ উন্নয়ন কেন্দ্রের সহকারী সমন্বয়কারী জয়া প্রসাদসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারা।
আলোচনা সভা শেষে জেলার একজন প্রবাসীর কন্যাকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এছাড়াও চারজন প্রতিবন্ধী ব্যক্তি এবং পাঁচজন বিদেশগামী প্রবাসীর মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়। একইসঙ্গে নারী ও পুরুষসহ সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী পাঁচজন প্রবাসীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

দিবসটি উপলক্ষে গাইবান্ধা পৌর পার্কে তিন দিনব্যাপী একটি মেলার আয়োজন করা হয়েছে। মেলায় প্রবাসী কল্যাণ, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থান বিষয়ক বিভিন্ন স্টল ও তথ্যভিত্তিক কার্যক্রম প্রদর্শন করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat