ধানের শীষের পক্ষে ভোট চেয়ে তিনি বলেন, আমি আপনাদের কাছে আপনাদের ছোট ভাই আপনাদের সন্তান হিসেবে অনুরোধ করে চাই এখানে যারা উপস্থিত হয়েছেন, ডোর টু ডোর পৌঁছে যান। প্রতিটি মানুষের কাছে দীর্ঘ দুঃশাসনে গণতন্ত্র, মানবাধিকার ও ভোটাধিকারের আপোষহীন প্রতীক ধানের শীষের পক্ষে ভোট চান। এই ধানের শীষকে বিজয়ী করে আনতে হবে। কারণ, ধানের শীষের বিজয় আপনার স্বার্থ নয়, আমার স্বার্থ নয়, বেগম খালেদা জিয়ার স্বার্থ নয়, তারেক রহমানের স্বার্থ নয়, এই ধানের শীষে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে আছে।
অনুষ্ঠান পরিচালনা করেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার ভূইয়া দোলন। এ সময় মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহা সুলতান খোকন, এস এম মুনসুর, যুবদলের আহ্বায়ক রহমত উল্লাহ জিকু, যুগ্ম-আহ্বায়ক বাহারুল আলম বাবর, সদস্য সচিব আমান উল্লাহ চৌধুরী, উপজেলা যুবদলের নেতা মোজাম্মেল হক, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, উপজেলা ছাত্রদল সদস্য সচিব নূর মোহাম্মদ মেহেদী প্রমুখ উপস্থিত ছিলেন।