×
সদ্য প্রাপ্ত:
রাজধানীর জাতীয় ঈদগাহ এলাকা থেকে অজ্ঞাত ২ মরদেহ উদ্ধার এসএসসি পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, জিপিএ-৫ বাড়ল ৩ হাজার ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান টানা পাঁচ দিন ভারী বৃষ্টির আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কসংকেত হাম ও হামের উপসর্গে প্রাণহানি হাজার ছাড়াল বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট ফতুল্লায় মাদকের আস্তানায় অভিযানে আগুন—পুলিশের কড়া অভিযানে পুড়ল অপরাধের ঘাঁটি! রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি
  • প্রকাশিত : ২০২৫-১২-২১
  • ১৬৬ বার পঠিত
মোঃ দেলোয়ার হোসেন, সাতক্ষীরা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সাতক্ষীরায় প্রস্তুতি সভা ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

বিকাল পাঁচটায় সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে একটি বিশাল শুভেচ্ছা মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট এলাকায় গিয়ে শেষ হয়।

সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট কামরুজ্জামান ভুট্টোর সভাপতিত্বে ও সদস্য সচিব শরিফুজ্জামান সজিবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সাতক্ষীরা-০২ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুর রউফ, সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বিশেষ অতিথি শেখ তারিকুল হাসান, এছাড়াও জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন পাড়, মহসিন আলম, আসাদুজ্জামান খোকা, মনজুরুল মোর্শেদ মিলন, খালিদ হাসান সুমন, রাজিবুল ইসলাম এবং দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেনসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নতুন শক্তিতে সংগঠিত হচ্ছে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে স্বেচ্ছাসেবক দল আগামীতেও অগ্রণী ভূমিকা পালন করবে। বক্তারা আগামী দিনের সকল দলীয় কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat