×
সদ্য প্রাপ্ত:
জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়ে ২৬২ কোটি ঘনফুট ঢাবি ক্যাম্পাসে শিক্ষার্থীদের গতিবিধি এবং বহিরাগতদের ওপর নজরদারি করতে চালু হচ্ছে এআই ক্যামেরা ভারতসহ ১০ দেশের ওপর শতভাগ শুল্কের প্রস্তাব যুক্তরাষ্ট্রের আনিসুল হকের বিরুদ্ধে ১৭২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের চার্জশিট দাখিল সরকার বিদেশি শক্তির কাছে মাথা নত করবে না: রাশেদ খাঁন ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম, বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে বিক্ষোভ আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা
  • প্রকাশিত : ২০২৪-১২-১২
  • ১৯২ বার পঠিত
মোঃ-আলমগীর হোসাইন, সীতাকুণ্ড চট্টগ্রাম:
চট্টগ্রামের সীতাকুণ্ডের বারৈয়াঢালা ইউনিয়নের লালানগর গ্রামে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব লায়ন অধ্যাপক আসলাম চৌধুরী। 

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের পশ্চিম লালানগর মৌলভী বাড়ির ক্ষতিগ্রস্ত ৬ পরিবারের মাঝে নগদ অনুদান তুলে দেন তিনি। এসম তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন। 

এসময় তিনি বলেন, অগ্নিকান্ডে ক্ষতিগ্র৭স্ত পরিবারগুলো আজ অসহায়। তারা সব হারিয়ে দিশেহারা। আমরা সবাই যে যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে তাদের পাশে দাঁড়াতে কর্তব্য। আমি সরকার এবং এলাকার বিত্তবানদের প্রতি অনুরোধ করব যেন সবাই তাদের বাড়ী ঘর নির্মাণে এগিয়ে আসেন।

নগদ অর্থ বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উত্তর জেলা কৃষকদলের সভাপতি বদিউল আলম বদরুল, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, পৌরসভা বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্যসচিব সালেহ আহমেদ সলু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, বিএনপি নেতা জহুরুল আলম জহুর,  স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ মোরসালিন, রবিউল হক, ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাসুম, পৌর বিএনপির সাবেক আইন সম্পাদক অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এডভোকেট সরোয়ার হোসাইন লাভলু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী সেলিম, সদস্য সচিব কোরবান আলী সাহেদ, ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক মনসীন আলী, সহসভাপতি মহসিন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat