×
সদ্য প্রাপ্ত:
আসিফ নজরুলের ‘একক সিদ্ধান্তে’ বিশ্বকাপ খেলতে ভারতে যায়নি বাংলাদেশ: তদন্ত কমিটি সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে ককটেল বিস্ফোরণ সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সন্ত্রাস দমনে ক্রসফায়ারের প্রয়োজন নেই, দেশের আইনই যথেষ্ট: আইনমন্ত্রী ২৪ ঘন্টায় হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ১০৩০ চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশীদের ইজারার সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ঘোষণা দক্ষ জনবল তৈরি হলে ৪ বছরে রেমিট্যান্স তিনগুণ হবে : পরিকল্পনা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরান তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে, পারমাণবিক হামলার সম্ভাবনা : টাকার কার্লসন চিকিৎসা নাকি ডিজিটাল মার্কেটিং: ডা. জাহাঙ্গীর কবির ও তাঁর প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তর ও বিএমডিসির তদন্ত
  • প্রকাশিত : ২০২৫-১২-২১
  • ২০৭ বার পঠিত

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ


ঘন কুয়াশার জেরে ভারতের উত্তরবঙ্গের ফালাকাটায় ২টি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ২ জনের। জানা যায়, শনিবার (২০ ডিসেম্বর ) রাতে ফালাকাটা - মাদারিহাট রাজ্য সড়কে হলং সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি চারচাকার গাড়ি প্রথমে ধাক্কা মারে রাস্তার পাশের নির্মীয়মাণ গার্ডওয়ালে। তারপর গাড়িটি উল্টে পাশের নীচু এলাকায় পড়ে যায়। গাড়িটিতে চালক সহ মোট ৫ জন ছিলেন। ঘটনাস্থলেই কৌশিক দাস (৩০) নামে এক তরুনের মৃত্যু হয়। বাকি ৪ জন আহত হন। এদিকে রাতেই খবর পেয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায় ফালাকাটা থানার পুলিশ। জানা গেছে, মৃতের বাড়ি ফালাকাটা ব্লকের ৬ মাইল এলাকায়। অপরদিকে, রবিবার (২১ ডিসেম্বর ) সকালে ফালাকাটার কুন্জনগরে ও একটি পথ দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে প্রকাশ, শিবনাথপুরের বাসিন্দা অধীর বর্মন তাঁর স্ত্রী রত্না বর্মনকে নিয়ে স্কুটারে চেপে ফালাকাটার দিকে আসছিলেন। এদিন কলকাতা পুলিশের পরীক্ষা। তাঁর স্ত্রী সেই পরীক্ষা দিতেই যাচ্ছিলেন। কিন্তু কুন্জনগর এলাকায় পেছন থেকে আচমকাই একটি পণ্যবাহী গাড়ী স্কুটারে ধাক্কা মেরে চলে যায়। রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন স্বামী স্ত্রী ২ জনেই। এরপর তাঁদের প্রথমে ফালাকাটা সুপার স্পেশালিস্ট হাসপাতাল এবং পরবর্তীতে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিন্তু কোচবিহারে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় অধীর বর্মনের। পা ভেঙে তাঁর স্ত্রীর। পুলিশ জানিয়েছে, ঘন কুয়াশার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই ঘাতক গাড়ির খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
lube
ফেসবুকে আমরা...
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat